ছন্দে রয়েছে স্বাগতিক ভারত

চলমান ওয়ানডে বিশ্বকাপে দারুণ ছন্দে রয়েছে স্বাগতিক ভারত ও গত আসরের রানার্সআপ দল নিউজিল্যান্ড। এই দুই দলই এখন পর্যন্ত হওয়ার আসরে নিজেদের চার ম্যাচের চারটিতেই জিতে সেমিফাইনালে যাওয়ার তালিকায় প্রথম ও দ্বিতীয় অবস্থানে রয়েছে। তবে আজ যে কোনো এক দলের থাকবে জয়রথ। ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে আসরের ২১তম ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে এই দুই দল। খেলাটি অনুষ্ঠিত হবে দুপুর ২ টা ৩০ মিনিটে।

এবারের বিশ্বকাপ আসরের প্রথম ম্যাচে গত আসরের চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেছিল নিউজিল্যান্ড। আর ঐ ম্যাচেই বিশ্বচ্যাম্পিদের ৯ উইকেটের ব্যবধানে হারিয়ে বড় জয় তুলে নিয়ে আসর শুরু করে। সেখান থেকেই শুরু এরপর একে একে নেদারল্যান্ডস, বাংলাদেশ ও সবশেষ আফগানিস্তানকে হারিয়ে চারে চার জয় নিয়ে পয়েন্ট টেবিলের চূড়ায় অবস্থান করছেন কিউইরা। অন্যদিকে স্বাগতিকরাও উড়ছেন। ছন্দে রয়েছে স্বাগতিক ভারত

ঘরের মাটিতে অনুষ্ঠিত হওয়া সব শেষ বিশ্বকাপে তারা শিরোপা নিজেদের করে রেখে দিয়ে ছিলেন। এবারও হাঁটছেন সেই পথেই। আসরের প্রথম ম্যাচে সর্বোচ্চ পাঁচ বারের বিশ্বকাপ জয়ী দল অস্ট্রেলিয়াকে ৬ উইকেটে হারিয়ে যাত্রা শুরু তাদের। এরপর আফগানিস্তান, পাকিস্তান ও সবশেষ বাংলাদেশ হারিয়ে চার জয় নিয়ে কিউইদের পয়েন্টে সমান হলেও নেট রান রেটে তাদের থেকে কিছুটা পিছিয়ে অবস্থান করছে তালিকার দ্বিতীয় স্থানে।

এই ওয়ানডে ফরম্যাটে এখন পর্যন্ত নিউজিল্যান্ড ও ভারত ১১৬ বার মুখোমুখি হয়েছে। তার মধ্যে স্বাগতিক দলের জয় কঠিন। তারা জিতেছে 58টি খেলা এবং নিউজিল্যান্ড ৫৮টি জিতেছে। এছাড়াও  ৭টি খেলা পরিত্যক্ত হয়েছে এবং ১টি ড্র হয়েছে। এছাড়াও, এই বছরের শুরুতে, দুই দল তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলেছিল যেখানে স্বাগতিকরা ব্ল্যাকক্যাপসকে হোয়াইটওয়াশ করেছিল।

শচীনের শহরের শাহরুখ হতে পারেন সাকিব!

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments