কৃষ হয়ে ফিরছেন হৃতিক রোশন , কৃষ ফ্র্যাঞ্চাইজির চতুর্থ ভাগের ছবির স্ক্রিপ্টে ‘হ্যাঁ’ বললেন অভিনেতা। এই সুপারহিরোর ছবির স্ক্রিপ্ট লিখেছেন অভিনেতার বাবা চিত্রপরিচালক রাকেশ রোশন। যদিও বাবার লেখা স্ক্রিপ্টে বেশ কিছু বদল এনেছেন অভিনেতা। হৃতিক নিজের মতো একাধিক ইনপুট দিয়েছেন এ ছবিতে।
অভিনেতার ঘনিষ্ট সূত্রে জানা গেছে, আগামী বছর থেকে শুরু হবে কৃষ-৪ এর শুটিং। তার কথায়, ‘বহু বছর পর যেহেতু এই ফ্র্যাঞ্চাইজির পরবর্তী ছবি নিয়ে আসছেন তারা সেহেতু হৃতিক ছবির স্ক্রিপ্ট এবং গল্প নিয়ে ভীষণ শিওর হতে চেয়েছিলেন। কোনও রকম ভুল-ভ্রান্তি করতে চাননি তিনি। স্ক্রিপ্ট তৈরি হওয়ার পর হৃতিক আগাগোড়া সেটা পড়েছেন, কিছু বদল এনেছেন তাতে। সবটা হওয়ার পর এখন এই ছবির জন্য স্ক্রিপ্ট পুরো রেডি। আগামী বছরের ফেব্রুয়ারি বা মার্চ থেকে শুরু হবে শুটিং।
তবে তার আগে হৃতিককে সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ফাইটার ছবিতে দেখা যাবে। আপাতত তিনি সেই ছবির শুটিং প্রায় শেষ করে এনেছেন। আগামী বছরের জানুয়ারিতে মুক্তি পাবে ফাইটার। দীপিকা পাড়ুকোন থাকবেন তার বিপরীতে। ফাইটার মুক্তির পাওয়ার পরই কৃষ-৪ ছবিতে হৃতিক কাজ শুরু করবেন বলে ধারণা করছে সিনেবোদ্ধারা। আপাতত তিনি ফিটনেস এবং চরিত্রের প্রয়োজনে শারীরিক বদলের দিকে মন দেবেন। তৈরি হবেন সুপারহিরো হিসেবে। কৃষ হয়ে ফিরছেন হৃতিক
সূত্রের খবর, ছবির কিছু অংশের শুটিং হবে সিঙ্গাপুরে। বাকিটা হবে অন্য জায়গায়, বেশিরভাগ অ্যাকশন দৃশ্য।
২০০৩ সালে ‘কোই মিল গেয়া’ ছবি দিয়ে কৃষ ফ্র্যাঞ্চাইজির পথচলা শুরু হয়। সেখানে হরতিকে বিপরীতে ছিলেন প্রীতি জিনতা। এরপর কৃষ আসে, সেখানে প্রিয়াঙ্কা চোপড়াকে দেখা গিয়েছিল অভিনেতার সঙ্গে।
