চলতে চলতে হঠাৎ করেই থমকে যাওয়া। আলাদা আলাদা পথ বেছে নিয়েছেন বলিউডের আলোচিত তারকা দম্পতি শিল্পা শেঠি ও রাজ কুন্দ্র। দীর্ঘ ১৪ বছরের সংসার জীবন তাদের। এই তারকা দম্পতির সংসারে দুই সন্তান রয়েছে। হঠাৎ করে বিচ্ছেদের ঘোষণা দিয়েছেন শিল্পা শেঠির স্বামী।
তাহলে সত্যিই কী ঘর ভাঙছে শিল্পার? রাজ কুন্দ্রার এক ইঙ্গিতবাহী পোস্ট নিয়ে সেরকমই খবর ভাসছে বলিপাড়ায়।
সামাজিক যোগাযোগ মাধ্যমে রাজ কুন্দ্রা লিখেছেন ‘আমরা সেপারেটেড, সবাইকে অনুরোধ করছি এই সময়টা আমাদের একটু নিজেদের মতো থাকতে দিন। বিরক্ত করবেন না।’ সামাজিক যোগাযোগমাধ্যমে রাজের এমন বার্তায় রীতিমতো শোরগোল শুরু হয়ে গেছে নেটিজেনদের মধ্যে। বিষয়টি নিয়ে নানান জল্পনা-কল্পনা তৈরি হয়েছে নেট দুনিয়াতেও।
১৪ বছরের দাম্পত্য জীবনে ইতি টেনেছেন রাজ-শিল্পা এমন প্রশ্ন রহস্যের জট বেঁধেছে এই তারকা দম্পতির ভক্তদের মনে। যদিও সেই পোস্টে কারো নাম উল্লেখ করেননি রাজ। তাহলে কী শিল্পার সঙ্গেই ছাড়াছাড়ির ইঙ্গিত দিলেন তিনি? অবশ্য এই বিষয়ে মুখ খোলেননি শিল্পা ও রাজ কেউই। আলোচিত তারকা দম্পতি
২০২১ সালে পর্নকাণ্ড জড়িয়ে ২ মাসের উপর জেল খাটতে হয়েছিল শিল্পা শেঠির স্বামী রাজ কুন্দ্রাকে। হটশট নামক অ্যাপের জন্য নীল ছবি তৈরি করার অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে। আইনি জটিলতার জেরে ৬৩ দিন আর্থার রোড জেলে থাকতে হয় রাজ কুন্দ্রাকে। দুই সন্তানকে নিয়ে তখন নায়িকা শিল্পার সংসারে ঝড়। চারদিক থেকে কটূক্তি, নিন্দা, সমালোচনা সইতে হয়েছিল ধারকান গার্ল খ্যাত বলিউডে অভিনেত্রী শিল্পা শেঠিকে।
