কক্সবাজার উপকূল অতিক্রম

কক্সবাজার উপকূল অতিক্রম করেছে বঙ্গোপসাগরে সৃষ্ট ঘুর্ণিঝড় হামুন। কক্সবাজার উপকূলে হামুনের ব্যাপ্তি ছিল দুই ঘণ্টা। এই দুই ঘণ্টার তাণ্ডবে একপ্রকার অচল হয়ে আছে কক্সবাজারের স্বাভাবিক জীবনযাত্রা। 

মঙ্গলবার সন্ধ্যা ৭টা হতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে কক্সবাজারজুড়ে। এ রিপোর্ট লেখা পর্যন্ত টানা ২৫ ঘণ্টা বিদ্যুৎ না থাকায় অসংখ্য স্বাভাবিক জীবনযাত্রা থেকে অনেকটা বিচ্ছিন্ন হয়ে পড়েছেন স্থানীয়রা। অনেক বাড়িতে দেখা দিয়েছে পানি শূন্যতা। ফলে এলাকাজুড়ে চলছে খাবার পানির তীব্র সংকট। 

২৫ অক্টোবর সকাল থেকে মোবাইল কোম্পানির নেটওয়ার্কও নেই। বাতাসের তীব্রতায় কক্সবাজার পৌরসভার ৭ নাম্বার ওয়ার্ডের পূর্ব পাহাড়তলীতে বাড়ির দেয়াল চাপায় আবদুল খালেক নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ২ নম্বর ওয়ার্ডে বৈদ্যুতিক খুঁটি পড়ে আরো দুজন নিহত হবার কথা শোনা গেলেও তাদের নাম পরিচয় এখনো পাওয়া যায়নি। মোবাইল নেটওয়ার্ক বন্ধ থাকায় ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণও জানা যাচ্ছে না।

২৪ অক্টোবর সন্ধ্যা সোয়া ৭টা হতে ঘুর্ণিঝড় হামুন কক্সবাজার উপকূলে আঘাত হানা শুরু করে। এরপর একটানা রাত সাড়ে ৯টা পর্যন্ত কক্সবাজার উপকূল ও এর আশপাশের অঞ্চল দিয়ে ব্যাপক ঝড়ো হাওয়া বয়ে যায়। একই সাথে চলে বজ্রসহ বৃষ্টিও। কক্সবাজার উপকূল অতিক্রম

ঝড়ো হাওয়া আর বাতাসের তীব্র আঘাতে কক্সবাজার শহর ও উপকূল এলাকায় গাছপালা উপড়ে এবং কাঁচা ঘরবাড়ির ব্যাপক ক্ষতি হয়। মাঝরাতেও থেমে থেমে বৃষ্টি হয়েছে। তবে, বৃষ্টি থেমে গিয়ে সূর্য ওঠায় পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়েছে। 

ঘূর্ণিঝড় হামুন উপকূল অতিক্রম করার পর দুর্বল হয়ে পড়েছে

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments