পাঁচটি ম্যাচ হারল বাংলাদেশ

বিশ্বকাপে পর পর পাঁচটি ম্যাচ হারল বাংলাদেশ । শনিবার ইডেনে নেদারল্যান্ডসের কাছে হেরে কি প্রথম দল হিসাবে বিশ্বকাপ থেকে বিদায় নিলো বাংলাদেশ? নাকি এখনো টিকে রয়েছেন সাকিব আল হাসানেরা? 

নেদারল্যান্ডসের কাছে হারার পর ৬ ম্যাচে বাংলাদেশের পয়েন্ট ২। তাদের নেট রানরেট -১.৩৩৮। পয়েন্ট তালিকায় নবম স্থানে রয়েছে তারা। বিশ্বকাপ থেকে প্রায় বিদায় হয়ে গেলেও এখনো খাতায়-কলমে টিকে রয়েছেন সাকিবেরা। তবে তাদের সামনে কঠিন অঙ্ক রয়েছে।

বাংলাদেশ এখন যে জায়গায় দাঁড়িয়ে তাতে বাকি তিন ম্যাচ জিতলে সর্বোচ্চ ৮ পয়েন্ট হতে পারে তাদের। এখম পয়েন্ট তালিকায় তিন নম্বরে থাকা নিউ জিল্যান্ড ও চার নম্বরে থাকা অস্ট্রেলিয়ার পয়েন্টও ৮। তাই অঙ্কের বিচারে এখনই বাংলাদেশের বিদায় বলা যাচ্ছে না। পাঁচটি ম্যাচ হারল বাংলাদেশ

বাংলাদেশের পরের তিনটি ম্যাচ পাকিস্তান, শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। প্রথমে এই তিনটি দলকেই হারাতে হবে তাদের। তার পরে তাকিয়ে থাকতে হবে বাকি দলগুলোর ফলের দিকে। বিশেষত নিউ জিল্যান্ড ও অস্ট্রেলিয়ার দিকে। এই দুই দল যদি তাদের পরের তিনটি ম্যাচের মধ্যে একটি ম্যাচও জিতে যায় তা হলেই ১০ পয়েন্ট হয়ে যাবে তাদের। সে ক্ষেত্রে পরের তিনটি ম্যাচ জিতলেও শেষ চারের কোনো সুযোগ থাকবে না বাংলাদেশের। অর্থাৎ, বুধবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে নিউ জিল্যান্ড ও শনিবার ইংল্যান্ডের বিরুদ্ধে অস্ট্রেলিয়া জিতে গেলেই বিশ্বকাপ থেকে বিদায় নেবে বাংলাদেশ।

উইকেটের পাশেই জমাট হয়ে সপ্তম উইকেটপ্রাপ্তির আনন্দে মাতোয়ারা নেদারল্যান্ডসের ক্রিকেটাররা। বাংলাদেশের দুই ব্যাটসম্যান মাহমুদউল্লাহ রিয়াদ ও শেখ মেহেদি হাসান তখন উইকেটের দুই প্রান্তে দাঁড়িয়ে নিজেদের দিকে অবাক হয়ে তাকিয়ে। দুজনই যেন মনে মনে বলছিলেন, ‘হায়, এ কী ভুল করলাম আমরা!’ নেদারল্যান্ডসের দেওয়া ছোট লক্ষ্য তাড়ায় এ দুজনই যে শেষ ভরসা ছিলেন বাংলাদেশের। 

রান আউট হয়ে ফিরলেন শেখ মেহেদি, কিছুক্ষণ পর মাহমুদউল্লাহও সাজঘরে। তখনই লেখা হয়ে যায় বাংলাদেশের হারের শেষ অধ্যায়। পরে তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলামরা যতোক্ষণ ব্যাট চালালেন, ততোক্ষণ হয়তো বাংলাদেশের অন্য ব্যাটসম্যানদের অস্বস্তিতেই সময় কাটছিল। চরম ব্যাটিং ব্যর্থতার মিছিলে নিজের নাম লেখানো অনেকেই যে এতোটা সময় উইকেটে পার করতে পারেননি।

দেশে ফেরায় সাকিবকে ধুয়ে দিলেন বন্ড 

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments