হামাসের সামরিক শাখা

ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের সামরিক শাখা আল-কাসেম ব্রিগেডস বলেছে যে, তাদের যোদ্ধারা গাজা উপত্যকায় অগ্রসর হওয়া ইসরায়েলি সৈন্যদের বিরুদ্ধে ভারী যুদ্ধ করেছে।

এ ব্যাপারে রোববার (২৯ অক্টোবর) এক বিবৃতিতে আল-কাসেম ব্রিগেডস বলেছে, ‘গাজার উত্তরপশ্চিমাঞ্চলে মেশিন গান এবং ট্যাংক বিধ্বংসী অস্ত্র নিয়ে ইসরায়েলি দখলদার সেনাদের বিরুদ্ধে আমাদের যোদ্ধারা তীব্র লড়াই করছে।’

এর আগে এক বিবৃতিতে হামাস জানিয়েছিল, তাদের হামলায় ইসরায়েলের দুটি ট্যাংকে আগুন ধরার ঘটনা ঘটেছে। তবে ইসরায়েলি সেনাবাহিনী হামাসের এ দাবির ব্যাপারে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি।

রোববার সন্ধ্যায়ও গাজার ভেতর তীব্র বিমান হামলা চালিয়ে যাচ্ছিল ইসরায়েলি বিমান বাহিনী। সঙ্গে চলছিল কামান হামলা। অপরদিকে ট্যাংক নিয়ে স্থল হামলা চালাচ্ছিল সেনাবাহিনী।

গাজায় ইসরায়েলি সেনাবাহিনীর হামলার পরিকল্পনার অংশ হিসেবে এবার হামাসে প্রবেশ করেছে ইসরায়েলি সেনারা। গাজায় স্থলপথে হামলা চালিয়ে হামসকে নির্মূল করতে চায় এবং জিম্মি ইসরায়েলি নাগরিকদের মুক্ত করতে চায় ইসরায়েল। হামাসের সামরিক শাখা 

শুক্রবার রাতে ফিলিস্তিনের গাজা উপত্যকায় অত্যাধিক বোমা হামলার পর সেখানে প্রবেশ করেছে ইসরায়েলি বাহিনী। গাজার ভেতর শক্ত হামলা চালানোর জন্য পূর্ণপ্রস্তুতি স্বরূপ সেনাদের একটি বড় অংশ ট্যাংক এবং অন্যান্য সাঁজোয়া যান নিয়ে প্রবেশ করেছে। এসব ট্যাংক দিয়ে সেখানে স্থল হামলা শুরু করে তারা। আজকে পর্যন্ত তাদের এ হামলা চলমান রয়েছে।

এ সময় ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে লড়াইয়ে লিপ্ত হয় ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসও। হামাসের পক্ষ থেকে জানানো হয় যে তারা এ হামলার সঠিক জবাব দিবে ইসরায়েলি সেনাবাহিনীকে।

ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলি ড্রোন ভূপাতিত

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments