বিশ্বকাপের ৩২তম ম্যাচে

বুধবার বিশ্বকাপের ৩২তম ম্যাচে নিউজিল্যান্ডকে ১৯০ রানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। এই জয়ের ফলে ফের একবার পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে দক্ষিণ আফ্রিকা। নিউজিল্যান্ডের হারের ফলে সেমিফাইনালে ওঠার আশা অনেকটাই বেড়ে গেছে পাকিস্তান ও আফগানিস্তানের। তবে তাদের বাকি সবকটি ম্যাচ জিততে হবে এবং অন্যান্য দলের ফলাফলের ওপরও নির্ভর করতে হবে। দক্ষিণ আফ্রিকা বনাম নিউজিল্যান্ড ম্যাচ শেষ হওয়ার পরেই, ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভন টুইটারে একটি টুইট করে এই বিষয়টি নিয়ে লিখেছিলেন। এই টুইটে তিনি ভবিষ্যদ্বাণী করে লিখেছেন যে কেউ কি মনে করেন ২০২৩ আইসিসি বিশ্বকাপের সেমিফাইনালে মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান। তিনি আরো জানিয়েছেন যে এ সেমিফাইনালটি কলকাতায় অনুষ্ঠিত হবে।

সাবেক ইংল্যান্ড অধিনায়ক মাইকেল ভন টুইট করে লিখেছেন, ‘কেউ কি মনে করেন ভারত বনাম পাকিস্তানের সেমিফাইনাল ম্যাচটি কলকাতায় অনুষ্ঠিত হবে?’ তবে ভনের ভবিষ্যদ্বাণী মানতে চাননি পাকিস্তানের প্রাক্তন ফাস্ট বোলার শোয়েব আখতার। মাইকেল ভনের টুইটের জবাবে আখতার লিখেছেন, ‘এই জিনিসগুলো আমাদের আগেও নষ্ট করেছে, ভন।

ইংল্যান্ডের সাবেক ক্যাপ্টেনের টুইটের পরেই এই বিষয়ে নেটিজেনরা ঝাঁপিয়ে পড়েন। অনেকে তো ৯-০ হওয়ার কথাও লিখতে শুরু করেন। আবার অনেকে এটিকে অসম্ভব বলে মনে করছেন। দেখে নেয়া যাক কোন অঙ্কে ভনের কথা সত্যি হলেও হতে পারে। বিশ্বকাপের ৩২তম ম্যাচে

২০২৩ বিশ্বকাপে, দক্ষিণ আফ্রিকার সংগ্রহে রয়েছে ১২ পয়েন্ট এবং ভালো রান রেট নিয়ে তেম্বা বাভুমারা টেবিলের শীর্ষে রয়েছে। ভারতের সংগ্রহে ১২ পয়েন্ট রয়েছে এবং তারা দ্বিতীয় স্থানে রয়েছে। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের সংগ্রহে রয়েছে ৮ পয়েন্ট। ৭ ম্যাচে পাকিস্তানের পয়েন্ট ৬।
অন্যদিকে ৬ ম্যাচে ৬ পয়েন্ট রয়েছে আফগানিস্তানের পকেটে। এখান থেকে পাকিস্তানকে যেকোনো মূল্যে নিউজিল্যান্ডকে হারাতেই হবে। যাতে সে সেমিফাইনালের দৌড়ে টিকে থাকতে পারে বাবর আজমরা এবং তারপরে আশা করতে হবে যে শ্রীলঙ্কা যেন নিউজিল্যান্ডকে হারায়। এবং পাকিস্তান দল যদি নিউজিল্যান্ডকে পরাজিত করে তাহলে বাবরদের সেমিফাইনালে যাওয়ার একটা আশা তৈরি হতে পারে। তারপরে ইংল্যান্ডের দিকে দেখতে হবে। এবং পাকিস্তান লিগে তাদের শেষ ম্যাচে যেন ইংল্যান্ডের বিরুদ্ধে বড় রানের ব্যবধানে জয় পায়।

বিশ্বকাপ শেষ হয়ে যায়নি পাকিস্তানের

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments