রাজধানীর মিরপুরে যাত্রীবাহী একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। ৫ নভেম্বর সন্ধ্যা ৭ টার দিকে মিরপুরে সাড়ে এগারোতে শিকড় পরিবহনে এ আগুন দেওয়ার ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণকক্ষের ডিউটি অফিসার এরশাদ হোসেন বলেন, ‘সন্ধ্যা ৭ টার দিকে মিরপুরে যাত্রীবাহী একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসকর্মীরা সেখানে গিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছেন। তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানান তিনি।
বিএনপির দ্বিতীয় দফা অবরোধের প্রথম দিন আজ রোববার সন্ধ্যায় রাজধানীর বাংলামোটর মোড়ে একটি বাসে আগুন দেওয়া হয়েছে।
আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছায় ৬টা ৩৭ মিনিটে। ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম এ তথ্য জানান।
তিনি বলেন, আগুনের খবর পেয়ে সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের দুইটি ইউনিট আগুন নির্বাপণে কাজ করছে। আগুন লাগার কারণ এখনো জানা যায়নি। রাজধানীর মিরপুরে যাত্রীবাহী
এদিকে,সন্ধ্যার পর রাজধানীর মিরপুর সাড়ে ১১ নম্বরে শিকড় পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
রোববার (৫ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে যাত্রাবাড়ী-মিরপুর রুটে চলাচলকারী শিকড় পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। সন্ধ্যায় জাগো নিউজকে এ তথ্য জানান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম।
বিএনপির দ্বিতীয় দফা অবরোধের প্রথম দিন আজ রোববার সন্ধ্যায় ঢাকার ব্যস্ততম এলাকায় বাংলামোটর মোড়ে একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়া হয়েছে।
তাৎক্ষণিকভাবে এ ঘটনায় কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি। আজ এর আগে ঢাকার বিভিন্ন জায়গায় পাঁচটি বাসে আগুন দেওয়া হয়েছে।
