শ্রমিকদের নতুন মজুরি কাঠামো

পোশাক শ্রমিকদের নতুন মজুরি কাঠামো ঘোষণার পরও শিল্প এলাকা গাজীপুর ও আশুলিয়া গতকাল বুধবারও ছিল অশান্ত। বেতন কাঠামো প্রত্যাখ্যান করে মজুরি আরও বাড়ানোর দাবিতে গাজীপুরের শ্রমিকরা রাস্তায় নামলে পুলিশের সঙ্গে দফায় দফায় ব্যাপক সংঘাত হয়েছে।

এ ঘটনায় এক নারী শ্রমিক নিহত ও অর্ধশতাধিক আহত হয়েছে। এর মধ্যে হঠাৎ সাউন্ড গ্রেনেড বিস্ফোরণে এক পুলিশ সদস্যের হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে গেছে।

সর্বশেষ বিকেল ৪টার দিকে বিক্ষোভকারীরা ঢাকা-টাঙ্গাইল ও গাজীপুর-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নিয়ে নাওজোর ও বাসন এলাকার বেশ কয়েকটি কারখানায় ভাঙচুর চালায়। এ সময় যান চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশ বিক্ষুব্ধ শ্রমিকদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাসের শেল, রাবার বুলেট ও সাউন্ড  গ্রেনেড ছোড়ে। এতে পুলিশ ও শ্রমিকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে। এতে ৫ পুলিশ আহত হন। ঘটনাস্থলে বিজিবি মোতায়েন করা হয়েছে। রাত ১০টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত পরিস্থিতি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। এ পরিস্থিতিতে রাতে বৈঠকে বসেছে শিল্প পুলিশ।

এর আগে সকাল থেকে শ্রমিকদের ন্যূনতম মজুরি ২৩ হাজার টাকা করার দাবিতে নগরের কোনাবাড়ী, জরুন, বাইমাইলসহ বিভিন্ন এলাকায় বিক্ষোভ করতে থাকে শ্রমিকরা। কোনাবাড়ীতে পুলিশের সঙ্গে সংঘর্ষে আঞ্জুয়ারা খাতুন (৩০) নামের এক নারী শ্রমিক নিহত হন। তাঁর গ্রামের বাড়ি সিরাজগঞ্জের কাজীপুরের চর নাটিপাড়ায়।

কোনাবাড়ীতে পরিবার নিয়ে বাস করতেন আঞ্জুয়ারা। কিছুদিন ধরেই মজুরি বাড়ানোর দাবিতে আন্দোলন করে আসছিল শ্রমিকরা। মঙ্গলবার সরকারের মজুরি বোর্ড মালিকপক্ষের প্রস্তাবের সঙ্গে সংগতি রেখে ন্যূনতম মজুরি সাড়ে ১২ হাজার টাকা নির্ধারণ করে দেয়। তবে এ সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে বেশ কিছু শ্রমিক সংগঠন। 

এদিকে মজুরি বাড়ানোর ঘোষণার পরও সাভারের আশুলিয়ার নরসিংহপুরসহ ওই এলাকার অধিকাংশ  কারখানায় শ্রমিকরা গতকাল কর্মবিরতি পালন করে। শ্রমিকদের নতুন মজুরি কাঠামো

সকালে শ্রমিকরা কারখানায় গেলেও কাজে অংশ নেয়নি। অনেক কারখানা কর্তৃপক্ষ কাজ করার জন্য বারবার অনুরোধ করলেও বেলা ১১টার  দিকে শ্রমিকরা কাজে যোগ না দিয়ে কারখানা থেকে বেরিয়ে যায়। পরে শ্রমিকরা সড়ক অবরোধের চেষ্টা চালায়। পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দিলে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় কয়েকটি কারখানায় ভাঙচুর চালায়। পরে কর্তৃপক্ষ আশুলিয়া শিল্পাঞ্চলের অধিকাংশ কারখানায় বুধবার সাধারণ ছুটি ঘোষণা করে।

বিদ্যুৎ ও জ্বালানি খাতের উন্নয়নে ২০০ বিলিয়ন ডলার প্রয়োজন

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments