সিনেমার কয়েকটি দৃশ্য

সিনেমা মুক্তির বাকী আর মাত্র একদিন। কাল বাদে পরশু (১২ নভেম্বর) বিশ্বব্যাপী মুক্তি পাবে সালমান খানের ‘টাইগার ৩’। ইতিমধ্যে বক্স অফিসে অগ্রিম বুকিংয়ে হইচই ফেলেছে এটি। সালমানের সিনেমাটি নিয়ে যখন গোটা দুনিয়ায় শোরগোল, ঠিক তখনই শোনা গেল তিন দেশে নিষিদ্ধ হয়েছে ‘টাইগার ৩’র প্রদর্শনী। 

ওমান, কুয়েত ও কাতার এই তিনটি দেশে নিষিদ্ধ করা হয়েছে সিনেমাটি।

সিনেমার কয়েকটি দৃশ্য নিয়ে আাপত্তি তুলেছে দেশগুলো। তাদের দাবি, এই ধরনের দৃশ্য তাদের দেশের সংস্কৃতিকে আঘাত করবে। বিশেষ করে অ্যাকশন দৃশ্যে তোয়ালে পরে অভিনেত্রী ক্যাটরিনা কাইফের ফাইট পছন্দ হয়নি তাদের। এ ছাড়া সিনেমায় যেভাবে হিংসা-বিদ্বেষ ছড়ানো হয়েছে, তা নিয়েও আপত্তি রয়েছে এই তিন দেশের। 

উল্লেখ্য, অগ্রিম বুকিংয়ে ইতিমধ্যেই দাপট দেখাচ্ছে ‘টাইগার থ্রি’। ফার্স্ট ডে ফার্স্ট শো ইতিমধ্যে হিট। অগ্রিম টিকিট বিক্রি করে এখন পর্যন্ত সিনেমাটি আয় করেছে ১৩ কোটি রুপি।শুধু ভারতে নয়, দুবাইয়েও মধ্যরাত থেকে সিনেমাটি দেখানোর সিদ্ধান্ত নিয়েছেন হল মালিকেরা। ভারতেও প্রথম শো শুরু হবে সকাল ৬টা থেকে।

আগামী ১২ নভেম্বর বিশ্বব্যাপী মুক্তি পাবে ‘টাইগার-৩’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় ছবিটি। এটি প্রযোজনা করেছে যশরাজ ফিল্মস। প্রায় ৩০০ কোটি রুপি বাজেটে এই সিনেমা নির্মাণ করেছেন মনীশ শর্মা।

আগামী রোববার দীপাবলি উৎসবে মুক্তি পাবে মনীশ শর্মার বহুল প্রতীক্ষিত সিনেমা ‘টাইগার থ্রি’। তবে মুক্তির আগে আজ হঠাৎই জানা যায়, মধ্যপ্রাচ্যের তিন দেশে নিষিদ্ধ করা হয়েছে সালমান খান ও ক্যাটরিনা কাইফ অভিনীত সিনেমাটি। সত্যই কি তাই? বিষয়টি নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম বলিউড হাঙ্গামা।

ভারতের সিনেমার আয়ের বড় অংশ আসে দেশের বাইরে থেকে। এমন অনেক সিনেমা আছে, যেটি ভারতে ফ্লপ হলেও বিদেশে হিট হয়েছে। দেশের বাইরে ভারতীয় সিনেমার বড় বাজার মধ্যপ্রাচ্য। সেখানকার তিন দেশ কুয়েত, কাতার ও ওমানে ‘টাইগার থ্রি’ নিষিদ্ধের খবর তাই উদ্বেগ তৈরি করেছিল। বিশ্বব্যাপী মুক্তি পাবে

বিভিন্ন ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, দেশ তিনটি সিনেমার ‘ইসলামবিরোধী’ বার্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। কোনো কোনো গণমাধ্যম আবার প্রতিবেদন করেছে, সিনেমাটিতে থাকা ক্যাটরিনা কাইফের তোয়ালে-অ্যাকশন দৃশ্য নিয়েও আপত্তি উঠেছে।

শাকিব সোনালের জ্বর

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments