দুর্বৃত্তদের দেওয়া আগুনে দগ্ধ

রাজধানীর যাত্রাবাড়ী থানার গোলচক্করে অনাবিল বাসে দুর্বৃত্তদের দেওয়া আগুনে দগ্ধ হয়েছেন মো. জব্বার মিয়া নামে এক যাত্রী।

১১ নভেম্বর রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। পরে পথচারীরা তাকে উদ্ধার করে রাত সোয়া ১০টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে যান।

বিষয়টি নিশ্চিত করেছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. তরিকুল ইসলাম। তিনি জানান, যাত্রাবাড়ী থেকে দগ্ধ অবস্থায় জব্বার নামে একজনকে আমাদের জরুরি বিভাগে নিয়ে আনা হয়। তার শরীরে ২০ শতাংশ দগ্ধ হয়েছে। বর্তমানে জরুরি বিভাগের তার চিকিৎসা চলছে।

দগ্ধ জব্বার বলেন, আমার বড় ভাইয়ের সঙ্গে দেখা করতে রাতে গুলিস্তান থেকে অনাবিল নামে একটি বাসে করে নারায়ণগঞ্জে যাচ্ছিলাম। গাড়িটি যাত্রাবাড়ী গোলচক্করে যাওয়া মাত্রই কেবা কারা জানালা দিয়ে পেট্রোল ছুড়ে আগুন ধরিয়ে দেয়। এতে আমার দুই পা এবং হাত আগুনে দগ্ধ হয়। পরে পথচারীরা আমাকে উদ্ধার করে শেখ হাসিনা বার্নে নিয়ে আসে।

তিনি আরও বলেন, আমি পেশায় একজন রিকশা চালক। বর্তমানে আমি রামপুরার মোল্লাবাড়ি এলাকায় একটি রিকশা গ্যারেজে থাকি। আমার বাড়ি নীলফামারী জেলার জলঢাকা থানার বামনা গ্রামে।

রাজধানীর যাত্রাবাড়ি এলাকায় অনাবিল পরিবহনের একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনায় এক যাত্রী দগ্ধ হয়েছেন। বর্তমানে তিনি শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় আছেন।

শনিবার (১১ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এর আগে,মতিঝিল, গাবতলী ও গুলিস্তানে তিনটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে। দুর্বৃত্তদের দেওয়া আগুনে দগ্ধ

যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত (ওসি) মফিজুল আলম জানান, রাত সাড়ে ৯টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান তারা।

গণপরিবহন চলাচল স্বাভাবিক

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments