বর্তমান এমপির মধ্যে বাদ

আওয়ামী লীগের বর্তমান এমপির মধ্যে বাদ পড়েছেন ৭১ জন। এর মধ্যে তিনজন প্রতিমন্ত্রীও রয়েছেন। শরিকদের আসনেও প্রার্থী ঘোষণা করেছে ক্ষমতাসীন দলটি। তবে এসব আসনের প্রার্থী চূড়ান্তভাবে দলীয় প্রতীক পাবেন কিনা- এখনও নিশ্চিত নয়।  

জাতীয় সংসদের ৩০০ আসনের মধ্যে রোববার ২৯৮টিতে প্রার্থী ঘোষণা করেছে আওয়ামী লীগ। দলীয় সূত্র জানায়, বর্তমান সংসদ সদস্যদের একেকজন একেক কারণে বাদ পড়েছেন। এর মধ্যে কারও বয়স বেড়ে গেছে, কেউ এলাকায় নিষ্ক্রিয়; আবার কেউ সমালোচিত। ঘোষিত প্রার্থীদের মধ্যে ১০৫টি আসনে এসেছে নতুন মুখ।

বাদ পড়া প্রতিমন্ত্রীরা হলেন- সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ, শ্রম প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন। হেভিওয়েট প্রার্থীদের মধ্যে রয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং চট্টগ্রাম-১ আসনের এমপি ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। সাবেক এ মন্ত্রী বয়সজনিত কারণে নিজেই এবার ছেলের জন্য মনোনয়ন চেয়েছিলেন। মনোনয়ন পেয়েছেন তাঁরই পুত্র মাহবুবুর রহমান।

চাঁদপুর-১ আসনের বর্তমান এমপি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও দলের উপদেষ্টা পরিষদ সদস্য মহীউদ্দীন খান আলমগীরও বাদ পড়েছেন। ব্যাংকের ঋণ কেলেঙ্কারিতে তাঁর নাম এসেছে একাধিকবার। তাঁর আসনে নতুন মুখ হিসেবে এসেছেন কেন্দ্রীয় আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ। বর্তমান এমপির মধ্যে বাদ

নওগাঁ-৪ আসনে বর্ষীয়ান আওয়ামী লীগ নেতা মুহাম্মদ ইমাজ উদ্দীন প্রামাণিক নিজের পুত্রের জন্য মনোনয়নপ্রত্যাশী ছিলেন। কিন্তু সে চেষ্টা সফল হয়নি। এ আসনে মনোনয়ন পেয়েছন নতুন মুখ নাহিদ মোর্শেদ।   

নানা কারণে আলোচনায় ছিলেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য খন্দকার মোশাররফ হোসেন। আওয়ামী লীগ সরকারের সাবেক এ মন্ত্রীর আসনে এবার মনোনয়ন পেয়েছেন জেলা আওয়ামী লীগ সভাপতি শামীম হক। এ ছাড়া মোশাররফের জামাতা হাবিবে মিল্লাত এমপিও বাদ পড়েছেন। রাজনৈতিক ময়দানে দু’জনই পরিচিত ছিলেন প্রধানমন্ত্রীর পরিবারের আত্মীয় হিসেবে। হাবিবে মিল্লাতের সিরাজগঞ্জ-২ আসনে মনোনয়ন পেয়েছেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জান্নাত আরা হেনরী।

চমকে ভরা আওয়ামী লীগের প্রার্থী তালিকা

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments