একদফা দাবিতে যুগপৎ আন্দোলনের ধারাবাহিকতায় বিএনপি-জামায়েতের ডাকা দশম দফায় সারা দেশে ৪৮ ঘণ্টার অবরোধের সমর্থনে মশাল মিছিল করেছে কোনাবাড়ী থানা বিএনপি। বুধবার সকাল ৬টায় শুরু হয় এই অবরোধ। চলবে আগামী শুক্রবার (৮ ডিসেম্বর) সকাল ৬টা পর্যন্ত।
মঙ্গলবার (৫ ডিসেম্বর) সন্ধ্যা ৭টা সময় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক বাইমাইল সাইনবোর্ড এলাকা থেকে মিছিলটি বের করেন কোনাবাড়ী থানা বিএনপির নেতাকর্মীরা। পরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক প্রদক্ষিণ করে তারা। মশাল মিছিল শেষে রাস্তায় আগুন ধরিয়ে দিয়ে পিকেটিং করতে দেখা যায় বিএনপি নেতাকর্মীদের। একদফা দাবিতে যুগপৎ
কোনাবাড়ী থানা বিএনপির সাধারণ সম্পাদক বাবুল হোসেন বলেন, কেন্দ্রের নির্দেশে অবরোধের সমর্থনে মশাল মিছিল করা হয়। তিনি বলেন, রাষ্ট্র মেরামতের কাজ চলছে সাময়িক অসুবিধার জন্য দুঃখিত।
এ সময় উপস্থিত ছিলেন কোনাবাড়ী থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রাজিব হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুম হোসেন, প্রচার সম্পাদক পিয়াস চাকলাদার, যুববিষয়ক সম্পাদক আমজাদ হোসেন জুয়েল, ছাত্রবিষয়ক সম্পাদক ওয়াসিফ সেলিম, থানা বিএনপির সদস্য সালাম তালুকদার, কোনাবাড়ী থানা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক সালমান শিপু, কোনাবাড়ী থানা ছাত্রদলের সাবেক সদস্য রিফাত হোসেন উপস্থিত ছিলেন।
মশাল মিছিলে আরো উপস্থিত ছিলেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা: রফিকুল ইসলাম, সহ যুব বিষয়ক সম্পাদক মীর নেওয়াজ আলী, নির্বাহি কমিটির সদস্য আমিনুল, আকরামুল হাসান, ভারপ্রাপ্ত সদস্য সচিব ঢাকা মহানগর উত্তরের ভারপ্রাপ্ত সদস্য সচিব এজিএম সামসুল হক, ছাত্রদলের সাবেক সহ সভাপতি ওমর ফারুক কাওসার, ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সাবেক সভাপতি জসিম সিকদার রানা, ছাত্রদলের সহ সভাপতি মাহবুব মিয়া, মারুফ এলাহি রনি, শ্যামল মালুম, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শরীফ প্রধান শুভ, ঢাকা উত্তরের সাবেক যুগ্ম আহবায়ক আব্দুল আল হামিদ নিরব, ঢাবির সাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমান মাসুদ, যুগ্ম সাধারণ সম্পাদক রাজু আহামেদ, বে.বিশ্ববিদ্যালয়ের যুগ্ম সাধারণ সম্পাদক খালিদ হাসান হৃদয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের দপ্তর সম্পাদক, সাখাওয়াতুল ইসলাম খান পরাগ, যুগ্ম সম্পাদক আরিফুল ইসলাম আরিফ, মারুফ আহমেদ, সমাজ সেবা সম্পাদক রবিন মিয়া শাওন, সহ সাংগঠনিক সম্পাদক নাইমুর রহমান দুর্জয়, ইমন, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক মেহেদী প্রমুখ।
