জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম বলেছেন, বাংলাদেশ সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক সূচকে এগিয়ে গেছে অনেকটা। যদিও অনেক প্রতিবন্ধকতা আছে। সীমাবদ্ধতা আছে। বিজয়ের দিনে তরুণ প্রজন্মের প্রতি আবেদন থাকবে বীর মুক্তিযোদ্ধাদের থেকে তাদের মুক্তিযুদ্ধের গল্প জানতে হবে। মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে বাংলাদেশকে এগিয়ে নিতে হবে। 

১৬ ডিসেম্বর সকালে বিজয় দিবস উপলক্ষ্যে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করতে গিয়ে একথা বলেন তিনি।

ড. সাদেকা হালিম বলেন, যারা মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি, তারা স্ব স্ব জায়গায় অনেক বড় অবদান রেখে চলেছেন। বর্তমানে আমাদের অর্জনটা অনেক। সে অর্জনটা আন্তর্জাতিকভাবেও আমরা প্রয়োগ করছি। বর্তমানে আমাদের সরকারপ্রধান জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বিজয়ের যেসব বিষয়গুলোর ওপর গুরুত্ব দিয়ে দেশ এগিয়ে নিয়ে যাচ্ছেন, তা আমাদের বিজয়ের বড় পাওয়া

 এছাড়া প্রধানমন্ত্রীর স্বপ্ন স্মার্ট বাংলাদেশের জন্য অর্থনৈতিকমূলক উন্নয়ন, নাগরিক খাতে মানসিকতা ধারণ করতে হবে ও বৈচিত্র্যময়তা মেনে নিতে হবে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য

জবির প্রথম নারী উপাচার্য অধ্যাপক সাদেকা হালিম আরো বলেন, বীর মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের প্রতিদান দেওয়া সম্ভব নয়। কিন্তু তারা যে চিন্তা থেকে যুদ্ধ করেছেন তা আমাদের ধারণ করা উচিত। আমাদের প্রত্যয় হতে হবে, আমরা সেটাকে রক্ষা করব, গ্রহণ করব এবং বাস্তবায়ন করব।

এদিকে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. হুমায়ূন কবীর চৌধুরী, বিভিন্ন অনুষদের ডিন, হল প্রভোস্ট, শিক্ষক সমিতির সভাপতি-সাধারণ সম্পাদক, প্রক্টর, সাংবাদিক সমিতির নেতৃবৃন্দসহ কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বিজয় শোভাযাত্রার অনুমতি চেয়ে আ’লীগের চিঠি

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments