ক্যারিয়ারে আরেকটি অর্ধশতক

ওয়ানডে ক্যারিয়ারের ৪৯তম অর্ধশতকের পথেই এগোচ্ছিলেন মুশফিকুর রহিম। তবে খুব কাছে গিয়েও ক্যারিয়ারে আরেকটি অর্ধশতক ছোঁয়া হলো না মিস্টার ডিপেন্ডেবলের। ব্যক্তিগত ইনিংসে ৪৫ রান করে সাজঘরের পথ ধরেছেন তিনি।

৩৫তম ওভারের পঞ্চম বলে দলীয় ১৭১ রানে আউট হন মুশফিক। জ্যাকব ডুফির অফ স্ট্যাম্পের বাইরের বল খেলতে গেলে এজ হয়ে উইকেটরক্ষক টম বাউন্ডেলের হাতে চলে যান। তা তালুবন্দি করতে ভুল করেননি বাউন্ডেল। 

রিপোর্টটি লেখা পর্যন্ত ৩৫ ওভার শেষে ৫ উইকেটে ১৭১ রান তুলেছে বাংলাদেশ। ১০৪ বলে ৮৯ রান নিয়ে সেঞ্চুরির পথে হাঁটছেন সৌম্য সরকার। আর মুশফিকের বিদায়ে সবেমাত্র উইকেটে এসেছেন মেহেদী হাসান মিরাজ।

নেলসনে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশের আস্থার প্রতীক হয়ে উইকেটে রয়েছেন সৌম্য। ওপেনিংয়ে নেমে এখনো দলের রানের চাকা সচল রেখেছেন তিনি।  ক্যারিয়ারে আরেকটি অর্ধশতক

এর আগে, দুর্ভাগ্যের শিকার হয়ে রান আউট হন তৌহিদ হৃদয়। ব্যক্তিগত ১২ রান করে সাজঘরে ফিরে যান তিনি। 

১৭তম ওভারের শেষ বলে জস ক্লার্কসনের ফুল লেন্থের বল সজোরে চালিয়েছিলেন স্ট্রাইকে থাকা সৌম্য সরকার। তা সোজা বোলার ক্লার্কসনের হাতে লেগে স্ট্যাম্প ভেঙে যায়। তখন টাচলাইনের বাইরে থাকায় রান আউট হয়ে যান হৃদয়। ক্যারিয়ারে আরেকটি অর্ধশতক

তার আগে, আর জ্যাকব ডুফির অফ স্ট্যাম্পের বাইরের বল খেলতে গিয়ে কাভার পয়েন্টে থাকা উইল ইয়ংয়ের হাতে ক্যাচ দেন লিটন। ফেরার আগে মাত্র ৬ রান করে যান তিনি। 

ব্যক্তিগত ৬ রানে আউট হন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। জ্যাকব ডুফির শর্ট লেন্থের বল লেগ সাইডে ফ্লিক করতে চেয়েছিলেন শান্ত। তবে বল কানায় লেগে চলে যায় হেনরি নিকোলসের হাতে। 

সাবধানি শুরু করলেও ইনিংস বড় করতে পারেননি এনামুল হক বিজয়। মাত্র দুই রান করে সাজঘরে ফিরে যান এই ডানহাতি ব্যাটার। 

দলীয় ১১ রানে বিজয়ের উইকেট হারায় বাংলাদেশ। অ্যাডাম মিলনের লেন্থ বল খেলতে গিয়ে সেকেন্ড স্লিপে ক্যাচ দেন বিজয়। তা সহজেই তালুবন্দি করেন সেখানে থাকা কিউই অধিনায়ক টম লাথাম। ফলে ১২ বলে দুই রান করে ফিরতে হয় বিজয়কে। 

নিউজিল্যান্ডেই সেঞ্চুরির দেখা পেলেন সৌম্য

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments