নির্বাচন বানচাল করতে চায়

বিএনপি নির্বাচন বানচাল করতে চায় অভিযোগ করে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মানুষের জীবন কেড়ে নেবে, মানুষকে ভোট দিতে দেবে না, নির্বাচন বন্ধ করবে– এত সাহস কোথা থেকে পায়? তিনি বলেন, আগুন নিয়ে খেলতে গেলে আগুনে হাত পোড়ে– এটা তাদের মনে রাখা উচিত। তারা মনে করেছে, দুটো আগুন দিয়েই সরকার পড়ে যাবে। অত সহজ নয়। অত ভাত দুধ দিয়ে খায় না। তাদের বিরুদ্ধে সবাইকে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান প্রধানমন্ত্রী

গতকাল বুধবার সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। সিলেটে হজরত শাহজালাল (র.)-এর মাজার জিয়ারতের মধ্য দিয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার শুরু করেছেন আওয়ামী লীগ সভাপতি। জনসভায় যোগ দিতে সকালে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ওসমানী বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীর অন্যান্য বারের চেয়ে এবারের সিলেট সফর অনেকটাই ব্যতিক্রম। নগরের কোনো সড়কে তোরণ নেই, নেই ব্যানার-ফেস্টুনও। দলীয় কিংবা সরকারপ্রধানের আগমনে এমন দৃশ্য সচরাচর চোখে পড়ে না। দলীয় নেতাকর্মীরা দলীয় প্রধানের দৃষ্টি আকর্ষণে অতীতে তোরণ, ব্যানার, পোস্টার সাঁটালেও এবার নির্বাচনী আচরণবিধি অনুসরণ করে তা করায় বারণ ছিল।

তবে অভিনন্দন ও শুভেচ্ছার পোস্টার ছাড়াও যে ভালোবাসা প্রকাশ করা যায়, তার প্রমাণ দিয়েছেন সিলেটের লাখো নেতাকর্মী। কঠোর নিরাপত্তার মধ্যে সমাবেশস্থল চিরচেনা সরকারি আলিয়া মাদ্রাসা মাঠের মঞ্চে বিকেল ৩টা ১০ মিনিটে যখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর ছোট বোন বঙ্গবন্ধুকন্যা শেখ রেহানা উপস্থিত হন, তখন নেতাকর্মীর উচ্ছ্বাসের ঢেউ ছড়িয়ে পড়ে চারদিকে। মুহুর্মুহু স্লোগানে মুখরিত হয়ে ওঠে জনসভা ময়দান। এ সময় তারা জাতীয় পতাকা নেড়ে অভিবাদনের জবাব দেন। নির্বাচন বানচাল করতে চায়

আওয়ামী লীগ নেতাকর্মী এবং নানা শ্রেণি-পেশার মানুষের ঠাঁই সংকুলান না হওয়ায় তা মাঠ ছাড়িয়ে আশপাশের এলাকায়ও ছড়িয়ে পড়ে। সিলেট বিভাগের বিভিন্ন জেলা ও আশপাশের জেলা থেকে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী রিজার্ভ বাস, পিকআপ ও মোটরসাইকেল নিয়ে সমাবেশে যোগ দেন। তবে নিরাপত্তার কারণে চারপাশের রাস্তা বন্ধ করে দেওয়ায় ভোগান্তির শিকার হন অনেকে। 

নির্বাচনে নৌকা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী জনগণের প্রতিশ্রুতি আদায় করে বলেন, এ নৌকায় ভোট দিয়ে মানুষ স্বাধীনতা পেয়েছে। কেউ ভয় পাবেন না। নির্বাচনে ভোট দিতে যাবেন। তিনি আরও বলেন, সিলেটের যে কূপ খনন করে খালেদা জিয়ার আমলে গ্যাস পাওয়া যায়নি, সেই কূপে এখন গ্যাস ও তেল পেয়েছি। আল্লাহ জন বুঝে ধন দেন। ২০০১ সালে আমাদের ক্ষমতায় আসতে দেওয়া হয়নি। কারণ, আমেরিকা চেয়েছিল তাদের কাছে গ্যাস বিক্রি করতে। আমি তা করিনি। তখন ভোট কারচুরির মাধ্যমে খালেদা জিয়া ক্ষমতায় আসে।

প্রধানমন্ত্রীর নির্বাচনী সফর শুরু

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments