রংপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রচারণার অংশ হিসেবে আগামী ২৬ ডিসেম্বর রংপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সফরে রংপুরের তারাগঞ্জ ও পীরগঞ্জ উপজেলায় দুটি নির্বাচনী সভায় বক্তব্য দেবেন তিনি। 

শনিবার রাতে প্রধানমন্ত্রী রংপুরে আসার বিষয়টি নিশ্চিত করেছেন জেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মাজেদ আলী বাবুল। তিনি জানান, দলীয় ফোরাম থেকে ২৬ ডিসেম্বর প্রধানমন্ত্রীর রংপুরে আসার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। রংপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী

সফরে প্রধানমন্ত্রী রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবুল কালাম  মো. আহসানুল হক চৌধুরী ডিউকের তারাগঞ্জ কলেজ মাঠের নির্বাচনী জনসভায় বক্তব্য দেবেন। এরপর রংপুর-৬ (পীরগঞ্জ) আসনের প্রার্থী ড. শিরীন শারমিন চৌধুরীর নির্বাচনী সভায় বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী।

জেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মাজেদ আলী বাবুল বলেন, ‘প্রধানমন্ত্রীর রংপুর আসার আগে থেকেই সব ধরণের প্রস্তুতি নেওয়া হয়েছে। আশা করছি, বিপুল জনসমাগম হবে প্রধানমন্ত্রীর নির্বাচনী সভায়।

রংপুর-২ আসনে আওয়ামী লীগের প্রার্থী আবুল কালাম মো. আহসানুল হক চৌধুরী ডিউক বলেন, নির্বাচনী সভায় প্রধানমন্ত্রী রংপুরে আসছেন। আমরা সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছি।

জানা গেছে, ২৮ ডিসেম্বর শেখ হাসিনা ঢাকা থেকে ৬ জেলায় ভার্চুয়াল জনসভা করবেন। এছাড়া ২৯ ডিসেম্বর প্রধানমন্ত্রী নির্বাচনী জনসভায় যোগ দিতে সড়কপথে বরিশালে যাবেন। সেখানে জনসভা শেষে রাত্রিযাপন করবেন টুঙ্গিপাড়ায়। পরদিন সকালে নিজ নির্বাচনী আসনে (গোপালগঞ্জ-৩) জনসভা করবেন তিনি। সবশেষ ঢাকার ধানমণ্ডি ক্লাব মাঠে ১ জানুয়ারি নির্বাচনী জনসভায় ভাষণ দেবেন শেখ হাসিনা।

১৫ কোটি টাকা আত্মসাৎ, তদন্তে নেমেছে দুদক

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments