দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের শেষ মুহূর্তে এসে আচরণবিধি লঙ্ঘনের ঘটনায় হার্ডলাইনে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচনের ঠিক চার দিন আগে ডিসি-এসপিকে হুমকির অভিযোগে লক্ষ্মীপুর-১ আসনের স্বতন্ত্র প্রার্থী হাবিবুর রহমান পবনের প্রার্থিতা বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)।
গতকাল মঙ্গলবার নির্বাচন কমিশন থেকে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। এর মধ্য দিয়ে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের দায়ে প্রথম বারের মতো কোনো প্রার্থীর প্রার্থিতা বাতিল করল কমিশন।
তবে ইসির সিদ্ধান্তের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার ঘোষণা দিয়েছেন যুবলীগের এই প্রেসিডিয়াম সদস্য। এ আসনে বর্তমান এমপি আনোয়ার খান আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ভোট করছেন। এছাড়াও দ্বৈত নাগরিকত্ব (যুক্তরাষ্ট্র) থাকায় নোয়াখালী-১ আসনের স্বতন্ত্র প্রার্থী খন্দকার আর আমীনের প্রার্থিতা বাতিল করা হয়েছে। উচ্চ আদালতের নির্দেশে তদন্ত সাপেক্ষে তার প্রার্থিতা বাতিল করা হয়।
এদিকে অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচন না করতে পারলে সমগ্র বিশ্ব থেকে বাংলাদেশ বিচ্ছিন্ন হয়ে যাবে বলে আবারও মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান। তিনি বলেন, আমাদের উদ্দেশ্য একটিই। সেটি হলো অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করা। আমরা যদি অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচন না করতে পারি, কোনো কারণে যদি আমরা ব্যর্থ হই, তাহলে আমাদের রাষ্ট্র নিজেই ব্যর্থ রাষ্ট্র হয়ে যাবে। কারণ আমরা সমগ্র বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে যাব। আচরণবিধি লঙ্ঘনের ঘটনায়
গতকাল মঙ্গলবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের প্রশিক্ষণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন মন্তব্য করেন। এর আগে গত রবিবারও নির্বাহী ম্যাজিস্ট্রেটদের প্রশিক্ষণ কর্মসূচিতে একই ধরনের মন্তব্য করেন এই কমিশনার।
ভোটার উপস্থিতি বাড়াতে মাঠে ৬ লাখ নেতাকর্মী
