এ বছরই সবচেয়ে বেশি নারী প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করেছেন। সদ্য শেষ হওয়া দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়েছেন ১৯ জন নারী।
এদের মধ্যে চার জন স্বতন্ত্র ও বাকি ১৫ জন আওয়ামী লীগ প্রার্থী। গত একাদশ জাতীয় সংসদে নারী সদস্য নির্বাচিত হয়েছিলেন ২২ জন। তবে নারী প্রার্থীর সংখ্যা এ বছর গত বছরের চেয়ে বেশি ছিল। এবারের নির্বাচনে নারী প্রার্থী ছিলেন ৯৪ জন, আর একাদশ সংসদ নির্বাচনে ছিলেন ৬৮ জন। গত বছর ১৯ জন আওয়ামী লীগের প্রার্থী- জাতীয় পার্টি থেকে দুই জন এবং জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ (ইনু) থেকে এক জন নির্বাচিত হন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত হয়েছেন গোপালগঞ্জ-৩ আসন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মেহেরপুর-২ থেকে মতিয়া চৌধুরী, রংপুর-৬ থেকে ড. শিরীন শারমিন চৌধুরী, চাঁদপুর-৩ থেকে দীপু মনি, চট্টগ্রাম-২-এর খাজিদাতুল আনোয়ার, বগুড়া-১ থেকে সাহাদারা মান্নান, কক্সবাজার-৪ থেকে শাহিনা আক্তার চৌধুরী, মাদারীপুর-৩ থেকে তাহমিনা বেগম, সিরাজগঞ্জ-২ থেকে জান্নাত আরা হেনরী, হবিগঞ্জ-১ থেকে আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী, কিশোরগঞ্জ-১ থেকে সৈয়দা জাকিয়া নূর, গাইবান্ধা-৩ উম্মে কুলসুম স্মৃতি, গাইবান্ধা-১ থেকে আব্দুল্লাহ নাগিদ নিগার, গাজীপুর-৩ থেকে রুমানা আলী, গাজীপুর-৪ থেকে সিমিন হোসেন রিমি, মুন্সীগঞ্জ-২ থেকে সাগুফতা ইয়াসমিন এমিলি, সুনামগঞ্জ-২ থেকে জয়া সেনগুপ্ত, বাগেরহাট-৩ থেকে হাবিবুন নাহার এবং বরগুনা-২ থেকে সুলতানা নাদিরা। সবচেয়ে বেশি নারী প্রার্থী
এদের মধ্যে গোপালগঞ্জ-৩ আসন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, রংপুর-৬ আসনের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, শেরপুর-২ আসনের বেগম মতিয়া চৌধুরী, চাঁদপুর-৩ এ ডা. দীপু মনি, বাগেরহাট-৩ আসনে হাবিবুন নাহার, সুনামগঞ্জ-২ এ জয়া সেনগুপ্ত, গাজীপুর-৪ আসনে সিমিন হোসেন রিমি, মুন্সীগঞ্জ-২ আসনের সাগুফতা ইয়াসমিন এমিলি, সুনামগঞ্জ-২ থেকে জয়া সেনগুপ্ত, কক্সবাজার-৪ শাহিনা আক্তার একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন।
