মুন্সিগঞ্জ ট্রাফিক পুলিশের ট্রাফিক ইন্সপেক্টর (অর্থ ও প্রশাসন) বজলুর রহমান বলেন, ‘পদ্মা সেতুর মোটরসাইকেল চলাচলের জন্য নির্ধারিত লেন অতিক্রম করে বিভিন্ন সময়ে ৯টি মোটরসাইকেল চালক পাশের মূল লেনে উঠে পড়ে। এ সময় তাদের গতিরোধ করে দায়িত্বে থাকা ট্রাফিক সদস্যরা। পরে নিয়ম ভঙ্গ করার দায়ে প্রত্যেক চালককে ৩ হাজার টাকা করে ২৭ হাজার টাকা জরিমানা করা হয়।
এ নিয়ে ঈদের আগের দিন থেকে মঙ্গলবার পর্যন্ত চার দিনে (ঈদের দিন বাদে) মোট ৬০ মোটরসাইকেল চালককে জরিমানা করা হয়েছে। এসব চালককে মোট ১ লাখ ৯৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মুন্সীগঞ্জ ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর (অর্থ ও প্রশাসন) বজলুর রহমান সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, এর মধ্যে ঈদের পরদিন ররিবার সকাল থেকে বিকেল পর্যন্ত লেন পরির্বতনের মধ্য দিয়ে শর্ত ভাঙার অপরাধে মোটরসাইকেলের ২২ জন চালককে ৩ হাজার টাকা করে ও একজন চালককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। ঈদের আগের দিন শুক্রবার ৯ জন চালককে ৩ হাজার টাকা করে জরিমানা করা হয়। সোমবার ৯ জনকে ৩ হাজার টাকা করে ১৮ হাজার টাকা ও মঙ্গলবার ১৯ মোটরসাইকেল চালককে ৬৮ হাজার টাকা জরিমানা করা হয়।

