লোকসান কমেছে পুঁজিবাজারে

লোকসান কমেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি দ্যা পেনিনসুলা চিটাগাং লিমিটেডের। ২০১৪ সালে তালিকাভুক্ত কোম্পানিটির চলতি বছরের জুলাই থেকে ৩০ সেপ্টেম্বর সময়ের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এই চিত্র উঠে এসেছে।

রোববার (১৫ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানির তথ্যমতে, নতুন অর্থবছরের প্রথম প্রান্তিক অর্থাৎ জুলাই থেকে ৩০ সেপ্টেম্বর ২০২৩ সালে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ১০ পয়সা। ২০২২ সালের একই সময়ে শেয়ার প্রতি লোকসান ছিল ৩৩ পয়সা। অর্থাৎ ২০২২ সালের তুলনায় ২০২৩ সালে শেয়ার প্রতি লোকসান কমেছে ২৩ পয়সা।

চলতি বছরে কোম্পানির শেয়ার প্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ২৮ টাকা ৭৮ পয়সা। এর আগের বছর একই সময়ে যা ছিল ২৮ টাকা ৮৮ পয়সা। লোকসান কমেছে পুঁজিবাজারে

আলোচিত সময়ে কোম্পানির সেলস বেড়েছে ১৩ দশমিক ৪১ শতাংশ, কস্ট অব সেলস বেড়েছে ১২ দশমিক ৭ শতাংশ এবং নন অপারেটিভ প্রফিট বেড়েছে ১০২ দশমিক ৯৬ শতাংশ। এ কারণে লোকসান কমেছে।

কোম্পানিটি ৩০ জুন ২০২২ সালে শেয়ারহোল্ডারদের ২ দশমিক ৫০ শতাংশ লভ্যাংশ দিয়েছিল। ১১৮ কোটি ৬৬ লাখ ৭ হাজার টাকার পরিশোধিত মূলধনী কোম্পানির শেয়ার সংখ্যা ১১ কোটি ৮৬ লাখ ৬৬ হাজার ৮০০টি। রোববার প্রতি শেয়ার সর্বশেষ বিক্রি হয়েছে ২৭ টাকা ৪০ পয়সায়।    

কোম্পানিটির পরিচালনা পর্ষদ ৩০ জুন, ২০২৩ সমাপ্ত হিসাববছরের আর্থিক প্রতিবেদন বিশ্লেষণ করে বিনিয়োগকারীদের কোনো লভ্যাংশ দেবে না। আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৩৪ পয়সা (লোকসান)। ৩০ জুন, ২০২৩ তারিখে শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ২৮ টাকা ৮৮ পয়সা। আর আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি নগদ অর্থ প্রবাহ হয়েছে ৯৭ পয়সা। ঘোষিত লভ্যাংশ না দেয়ার সিদ্ধান্ত শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য আগামী ১৮ ডিসেম্বর বেলা ১১ টায় বার্ষিক সাধারণ সভার (এজিএম) আহ্বান জানিয়েছে। আর এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৯ নভেম্বর।

 ১ কোটি কেজি বাড়ানো যেতে পারে চায়ের উৎপাদন

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments