একমাত্র মেয়ের বিয়েতে খুশি বলিউড সুপারস্টার আমির খান। মেয়ে ইরার বিয়ের যাবতীয় প্রস্তুতি আমির নিজের হাতেই সামাল দিচ্ছেন।
ভারতের রাজস্থান রাজ্যের উদয়পুরে এলাহি আয়োজনে ২০২৪ সালের ৩ জানুয়ারি সাত পাকে বাঁধা পড়বেন আমিরকন্যা ইরা খান। তবে তার আগে হবে আইনি বিয়ে। এরপর ১৩ জানুয়ারি মুম্বাইয়ে হবে রিসিপশন অনুষ্ঠান।
এ অভিনেতার ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, নতুন বছরের প্রথম মাসের ৮-১০ তারিখ পর্যন্ত তিন দিন ধরে চলবে অনুষ্ঠান। মেহেদি থেকে সংগীত, হলদি সবটাই হবে ধুমধাম করে। নিমন্ত্রিত থাকবেন শুধু বর ও কনের পরিবার, আর খুব কাছের বন্ধুরা। খুশি বলিউড সুপারস্টার আমির
এদিকে মেয়ের বিয়ের তারিখ ঠিক হতেই কেঁদে ভাসাচ্ছেন আমির। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘মেয়ের বিয়ের দিন খুব কাঁদব।
আমির খানের বিয়ে আর ডিভোর্স নিয়ে কম ট্রোল হয় না। তবে এবার খবরে, আমির-কন্যা ইরা খানের বিয়ের অনুষ্ঠান। খুব জলদিই এই তারকা সন্তান বসছে বিয়েতে। অর্থাৎ আরও এক রাজকীয়, পিকচার পারফেক্ট বিয়ের ছবি দেখবে দেশবাসী।
আমির খান এবং রীনা দত্তের মেয়ে ইরা খান। নূপুর শিখরের সঙ্গে বিয়ে করবেন ২০২৪ সালের ৩ জানুয়ারি। খবর মিলছে, অনুষ্ঠানে পরিবারই হাজির থাকবে শুধু। তবে তারপর ১৩ জানুয়ারি মুম্বইতে দেওয়া হবে এনগেজমেন্ট পার্টি। আমির ব্যক্তিগতভাবে ফিল্ম ইন্ডাস্ট্রির লোকদের জন্য করছেন এই আয়োজন। ৩ জানুয়ারি হবে আইনি বিয়ে, তারপর নবদম্পতি যাবে উদয়পুরে। সেখানে অগ্নিসাক্ষী রেখে এক হবে চার হাত।
