জাতিসংঘের সাধারণ পরিষদে ফিলিস্তিনের গাজায় মানবিক যুদ্ধ বিরতির জন্য আনা একটি প্রস্তাব দুই-তৃতীয়াংশ ভোটে গৃহীত হয়েছে। প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে বাংলাদেশ।
নিউইয়র্ক স্থানীয় সময় শুক্রবার (২৭ অক্টোবর) জাতিসংঘের সাধারণ পরিষদে বাংলাদেশের পক্ষে এ প্রস্তাবে ভোট দেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি মোহাম্মদ আব্দুল মুহিত।
স্থায়ী মিশন জানায়, গত তিন সপ্তাহ ধরে গাজা উপত্যকায় মানবিক যুদ্ধ বিরতির জন্য বারবার আলোচনা করেও সফল হতে পারেনি জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। বিশ্বের শান্তি ও নিরাপত্তার অভিভাবক এই পরিষদের ব্যর্থতার পর জাতিসংঘের সাধারণ পরিষদে প্যালেস্টাইনের গাজায় মানবিক যুদ্ধ বিরতির জন্য আনিত একটি প্রস্তাব দুই-তৃতীয়াংশ ভোটে গৃহীত হয়। ফিলিস্তিনের গাজায় মানবিক যুদ্ধ
গত ৭ অক্টোবর থেকে প্যালেস্টাইনের গাজা উপত্যকায় চলমান ইসরাইলের বর্বরোচিত হামলায় এ পর্যন্ত ৩৫০০ শিশুসহ প্রায় ৭০০০ বেসামরিক নাগরিক মৃত্যুবরণ করে। বাস্তুচ্যুত হয়েছে প্রায় ১ মিলিয়নের বেশি মানুষ। বিগত ২০ দিন ধরে নিরাপত্তা পরিষদে যুদ্ধ বিরতির কয়েকটি প্রস্তাব নিয়ে আলোচনা হলেও কোন প্রস্তাবই সফলতার মুখ দেখেনি। অবশেষে শুক্রবার জাতিসংঘ সাধারণ পরিষদে অনুষ্ঠিত জরুরি সেশনে গাজা উপত্যকায় যুদ্ধ বিরতির প্রস্তাবে ভোটাভুটি আহ্বান করা হলে তা দুই-তৃতীয়াংশ ভোটে গৃহীত হয়।
উপস্থিত সদস্য রাষ্ট্রসমূহের মধ্যে ১২১টি দেশ পক্ষে, ১৪টি বিপক্ষে এবং ৪৪টি দেশ ভোট দানে বিরত থাকে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ৭ অক্টোবর থেকে ফিলিস্তিনের গাজা উপত্যকায় চলমান ইসরায়েলের বর্বরোচিত হামলায় এ পর্যন্ত ৩ হাজার ৫০০ শিশুসহ প্রায় সাত হাজার বেসামরিক নাগরিক মৃত্যুবরণ করে। বাস্তুচ্যুত হয়েছে এক মিলিয়নের বেশি মানুষ। ২০ দিন ধরে নিরাপত্তা পরিষদে যুদ্ধবিরতির কয়েকটি প্রস্তাব নিয়ে আলোচনা হলেও, কোনও প্রস্তাবই সফলতার মুখ দেখেনি।
