দেশে এডিস মশাবাহিত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরো সাতজনের মৃত্যু হয়েছে এবং চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৩৪৮ জনে।
মঙ্গলবার (৩১ অক্টোবর) সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরো ১ হাজার ৭৮৭ জন।
স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। দেশে এডিস মশাবাহিত
আক্রান্তদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৪১৩ জন। আর ঢাকার বাইরে বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৩৭৪ জন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সারা দেশে বর্তমানে ডেঙ্গু আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন ৬ হাজার ৫২৭ জন রোগী। এর মধ্যে ১ হাজার ৭৬৩ জন ঢাকায় এবং ৪ হাজার ৭৬৪ জন রোগী ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন।
সরকারি প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩১ অক্টোবর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন মোট ২ লাখ ৭১ হাজার ১৭৫ জন। অন্যদিকে, চিকিৎসা শেষে ২ লাখ ৬৩ হাজার ৩০০ জন হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরে গেছেন।
সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৭ জনের মৃত্যু হয়েছে। একই সময় এডিস মশাবাহিত এ রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ৭৪২ জন। রোববার (৮ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শনিবার সকাল আটটা থেকে আজ সকাল আটটা পর্যন্ত ডেঙ্গুতে ৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকার বাসিন্দা ২ জন এবং ঢাকার বাইরের ৫ জন। এডিস মশাবাহিত রোগে হাসপাতালে ভর্তি হয়েছে ২ হাজার ৭৪২ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ৬১২ জন এবং ঢাকার বাইরের ২ হাজার ১৩০ জন।
