দেশে বর্তমানে মাথাপিছু

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জানিয়েছেন, দেশে বর্তমানে মাথাপিছু ঋণের পরিমাণ ৩৬৪ দশমিক ৮৫ মার্কিন ডলার। তিনি বলেন, ২০২৩ সালের জুন পর্যন্ত বৈদেশিক ঋণের পরিমাণ ৬২ হাজার ৩১২ দশমিক ৭১ মিলিয়ন মার্কিন ডলার।

মঙ্গলবার (৩১ অক্টোবর) জাতীয় সংসদ অধিবেশনে সরকারি দলের সংসদ সদস্য হাজি মো. সেলিমের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এই তথ্য জানান।

অর্থমন্ত্রী বলেন, আইএমএফের বিপিএম৬ অনুযায়ী গত ১২ অক্টোবর পর্যন্ত দেশে গ্রস রিজার্ভের পরিমাণ ২১ হাজার ১১৬ দশমিক ৫৯ মিলিয়ন মার্কিন ডলার। কোভিড-১৯ পরবর্তী বৈশ্বিক অর্থনৈতিক মন্দা এবং ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে রিজার্ভের সন্তোষজনক স্থিতি বজায় রাখতে বাংলাদেশ ব্যাংক কিছু পদক্ষেপ নিয়েছে। পদক্ষেপসমূহের মধ্যে বৈদেশিক মুদ্রার বিনিময় হার অধিকতর বাজারমুখীকরণ ও একাধিক হারের পরিবর্তে একক হারের দিকে ধাবিত হওয়ার জন্য পর্যায়ক্রমিক পদক্ষেপ নেওয়া। দেশে বর্তমানে মাথাপিছু

সরকারি দলের সংসদ সদস্য বেনজির আহমদের এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানান, ২০২২–২০২৩ অর্থবছরে বাংলাদেশে মাথাপিছু জাতীয় আয়ের পরিমাণ ২ হাজার ৭৬৫ মার্কিন ডলারে দাঁড়িয়েছে। ২০০৫–০৬ ও ২০০৭–০৮ অর্থবছরে মাথাপিছু জাতীয় আয় ছিল যথাক্রমে ৫৪৩ ও ৮৬৮ মার্কিন ডলার। ২০০৫–২০০৬ অর্থবছরের তুলনায় মাথাপিছু জাতীয় আয় ইতিমধ্যে পাঁচগুণের বেশি বেড়েছে।

আওয়ামী লীগের সংসদ সদস্য কাজিম উদ্দিন আহম্মেদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানান, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) মানদণ্ড অনুযায়ী চলতি মাসের ১২ অক্টোবর পর্যন্ত দেশে বর্তমানে গ্রস রিজার্ভের পরিমাণ ২১ হাজার ১১৬ দশমিক ৫৯ মিলিয়ন ডলার।

যুক্তরাষ্ট্র চারটি দেশের সঙ্গে বাণিজ্য চুক্তি বাতিল করেছে

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments