বগুড়ার মহাস্থান এলাকায়

বগুড়ার মহাস্থান এলাকায় একটি পণ‌্যবাহ‌ী ট্রা‌কে আগুন দি‌য়ে‌ছে দুর্বৃত্তরা। ৮ নভেম্বর রাত পৌ‌নে ৯টার দি‌কে সদর উপ‌জেলার লা‌হিড়ীপাড়া ইউনিয়‌নের নাগরকান্দি এলাকার ঢাকা-রংপুর মহাসড়‌কে এ ঘটনা ঘ‌টে। 

স্থানীয় সূ‌ত্রে জানা গে‌ছে,  ভাঙ‌রি মালামাল নি‌য়ে লালমনিরহাটের হাতিবান্ধা থেকে এক‌টি ট্রাক ঢাকার দি‌কে যা‌চ্ছিল। পথিম‌ধ্যে নাগরকান্দি এলাকায় পৌঁছালে একদল দুর্বৃত্ত ট্রাক‌টি থা‌মি‌য়ে আগুন ধ‌রি‌য়ে দি‌য়ে পা‌লি‌য়ে যায়। খবর পে‌য়ে পুলিশ ও ফায়ার সা‌র্ভিসের সদস‌্যরা ঘটনাস্থ‌লে উপ‌স্থিত হন।

ট্রাকের চালক মো. মিজান বলেন, প্রায় শতাধিক লোক হেঁটে এসে ট্রাকের গতিরোধ করে। ট্রাক থামাতেই তারা পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়। 

শিবগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ ব‌লেন, ঘটনাস্থল বগুড়া সদ‌রের ম‌ধ্যে। আগুন লাগা‌নোর খবর পে‌য়ে ফায়ার সা‌র্ভিসের লোকজন এসে নিয়ন্ত্রণে আনেন।

শিবগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ মমিনুল ইসলাম বলেন, খবর পেয়ে রাত ৯টার দিকে ঘটনাস্থলে দুটি ইউনিট নিয়ে আসি। প্রায় ঘণ্টা খানেক চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। তবে ট্রাকের সব মালামাল পুড়ে গেছে। 

বগুড়া সদরে দুর্বৃত্তদের নিক্ষেপ করা ককটেল থেকে আলু লোডের অপেক্ষায় থাকা খালি ট্রাকে আগুন ধরে গেছে। বুধবার রাত পৌনে ১০টার দিকে মানিকচক বাজারে দ্বিতীয় বাইপাস মহাসড়কে এ হামলার ঘটনা ঘটে। পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা আগুন নেভাতে সক্ষম হন। বগুড়া সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) শাহীনুজ্জামান শাহীন এ তথ্য দিয়েছেন। বগুড়ার মহাস্থান এলাকায়

এ ছাড়া সদরের পিকেটাররা ঢাকাগামী ভাঙাড়ি পণ্যবাহী ট্রাকে পেট্রল ঢেলে আগুন দিয়েছে। বুধবার রাতে দীঘলকান্দি এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে এ ঘটনা ঘটে। শিবগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিভিয়ে ফেলেন। 

হাইওয়ে পুলিশ গোবিন্দগঞ্জ থানার ওসি আমিনুল ইসলাম জানান, আগুনে অন্তত ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

হাইওয়ে পুলিশ গোবিন্দগঞ্জ থানার ওসি আমিনুল ইসলাম জানান, অবরোধকারী দুর্বৃত্তরা ট্রাক থামিয়ে পেট্রল ঢেলে আগুন দেয়। এতে ট্রাক ও ভাঙাড়ি পণ্য পুড়ে যায়। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হবে।

অপরদিকে দুটি মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা ট্রাকের ওপর ককটেল নিক্ষেপ করে পালিয়ে যায়। এতে ককটেল বিস্ফোরণ হয়ে ট্রাকে আগুন ধরে যায়। 

সুন্দরবনে অফিস চত্বরে বাঘ

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments