ময়মনসিংহে বিএনপি- জামায়াতের নৈরাজ্যের বিরুদ্ধে এবং আসন্ন নির্বাচনে আওয়ামী লীগকে বিজয়ী করতে সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। ১৩ নভেম্বর বিকেলে নগরীর সার্কিট হাউস ময়দানে সমাবেশ শেষে সরকারের উন্নয়ন অগ্রযাত্রা তুলে ধরে মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ময়মনসিংহ সদর আসনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী মোহিত উর রহমান শান্ত এ সমাবেশ ও মিছিলের আয়োজন করেন। মোহিত উর রহমান শান্ত প্রয়াত সাবেক ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমানের ছেলে।
মিছিলপূর্ব সমাবেশে মোহিত উর রহমান শান্ত বলেন, আমি এমপি না হতে পারি, মঞ্চে থাকা অন্যরা এমপি হতে না পারেন; কিন্তু শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হতে হবে। মুক্তিযুদ্ধের প্রজন্মকে এই দেশে প্রতিস্থাপন করার জন্য, দেশের উন্নয়নের জন্য শেখ হাসিনা ছাড়া গত্যন্তর নেই। তাই শেখ হাসিনাকে আগামী নির্বাচনে বিজয়ী করতে হবে। কোনো অপশক্তি শেখ হাসিনার প্রধানমন্ত্রী হওয়া ঠেকাতে পারবে না।
সমাবেশে মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আজহারুল ইসলামের সঞ্চালনায় জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আবদুর রাজ্জাক, মমতাজ উদ্দিন প্রমুখ বক্তব্য দেন। পরে বিকেল সাড়ে ৪টার দিকে মিছিলটি শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বরে গিয়ে শেষ হয়।
মিছিলে নেতাকর্মীরা বিএনপি-জামায়াতবিরোধী এবং নৌকার পক্ষে স্লোগান দেন। মিছিলে সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের চিত্র তুলে ধরা হয়। এতে সদরের বিভিন্ন ইউনিয়ন ও মহানগরের বিভিন্ন ওয়ার্ডের আওয়ামী লীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। জামায়াতের নৈরাজ্যের বিরুদ্ধে
কোনো অপশক্তি দেশে সন্ত্রাসী কার্যক্রম সৃষ্টি করে শেখ হাসিনা সরকারকে কিছুই করতে পারবে না বলে মন্তব্য করেছেন কিশোরগঞ্জ-৬ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশে ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন।
তিনি বলেন, ‘আমরা সত্যের পথে আছি। দেশের জনগণ আমাদের সঙ্গে আছেন। সেই সাহসেই আমরা এগিয়ে যাচ্ছি।’
বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের ভৈরব দুর্জয় মোড় এলাকায় শান্তি সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব কথা বলেন সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমান-পুত্র।
পাপন বলেন, ‘বিএনপি কখনো ভাবে না যে, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানি হানাদারদের কখনো ভয় পাননি। তারই সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনাও কাউকে ভয় পান না। আমরা হলাম তারই কর্মী। আমরা যা করছি, তা কারও বিরুদ্ধে না। অগ্নি সন্ত্রাসকে মোকাবিলা করার জন্যই আমরা রাজপথে আছি।
