দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন

ক্রীড়াঙ্গনে বইছে জাতীয় নির্বাচনের হাওয়া। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন ৩৬ জন ক্রীড়াবিদ ও ক্রীড়া সংগঠক। যাদের সবাই দেশের ক্রীড়াঙ্গনে অবদান রেখে চলেছেন নিরবধি।

তবে এবার শুধু খেলার মাঠই নয়, নৌকার মনোনয়ন পাওয়া এসব ক্রীড়াবিদ ও সংগঠক প্রার্থীদের এখন চষে বেড়াতে হবে রাজনীতির মাঠও। মনোনয়ন পেয়েছেন, এখন তাদের লক্ষ্য নির্বাচনি বৈতরণী পার হওয়া। 

বিশ্বখ্যাত অলরাউন্ডার জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান নৌকায় উঠেছেন। মাগুরা-১ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন এই তারকা ক্রিকেটার। গতবারের মতো এবারও নড়াইল সদর থেকে নৌকার মনোনয়ন পেয়েছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। 

সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এবং বর্তমান যোগাযোগ ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবারও নোয়াখালী-৫ আসনে মনোনয়ন পেয়েছেন। বর্তমান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল গাজীপুর-২, সাবেক ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেন শিকদার মাগুরা-২ এবং আবাহনীর চেয়ারম্যান সালমান এফ রহমান ঢাকা-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দুই সাবেক সভাপতির সঙ্গে বর্তমান সভাপতিও নির্বাচনি ময়দানে রয়েছেন। নৌকা প্রতীক পেয়েছেন বিসিবির সাবেক সভাপতি ও অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল (কুমিল্লা-১০), বিসিবির সাবেক সভাপতি সাবের হোসেন চৌধুরী (ঢাকা-৯) এবং বর্তমান সভাপতি নাজমুল হাসান পাপন (কিশোরগঞ্জ-৬)। তারা তিনজনই আবাহনীর পরিচালক।

বিদ্যুৎ প্রতিমন্ত্রী ও আবাহনীর পরিচালক নসরুল হামিদ বিপু ঢাকা-৩, সাবেক ব্যাডমিন্টন ও টেবিল টেনিস খেলোয়াড় নারায়ণগঞ্জ রাইফেল ক্লাবের সদস্য শামীম ওসমান নারায়ণগঞ্জ-৪, সাইক্লিং ফেডারেশনের সহসভাপতি অ্যাডভোকেট সানজিদা খানম ঢাকা-৪, টেনিস ফেডারেশনের সভাপতি ও নৌপরিবহন মন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী দিনাজপুর-২ আসনে নৌকার মাঝি।

অ্যাথলেটিক্স ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি নুর উদ্দিন চৌধুরী নয়ন লক্ষ্মীপুর-২ (রায়পুর-লক্ষ্মীপুর), বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সিনিয়র সহসভাপতি আবদুস সালাম মুর্শেদী খুলনা-৪, বাফুফের সহ-সভাপতি ও আবাহনীর ভারপ্রাপ্ত ডাইরেক্টর ইনচার্জ কাজী নাবিল আহমেদ যশোর-৩, পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও আবাহনীর আরেক পরিচালক শাহরিয়ার আলম রাজশাহী-৬, বিসিবির পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেল মৌলভীবাজার-২ এবং বাফুফের সাবেক সিনিয়র সহ-সভাপতি ও রেফারি, পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর এমপি পার্বত্য বান্দরবান জেলা-৩০০ আসনে নৌকা নিয়ে লড়বেন। 

ঢাকা আবাহনী লিমিটেডের পরিচালক ও খুলনা আবাহনীর পৃষ্ঠপোষক শেখ হেলাল বাগেরহাট-১, সাবেক শুটার শিবলী সাদিক দিনাজপুর-৬, বিওএ’র সাবেক সহ-সভাপতি ও স্কোয়াশ ফেডারেশনের সভাপতি লে. কর্নেল (অব.) ফারুক খান এমপি গোপালগঞ্জ-১, সাবেক ফুটবলার একরামুল করিম চৌধুরী নোয়াখালী-৪, পাট ও বস্ত্রমন্ত্রী এবং বিসিবির সাবেক সহ-সভাপতি গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ), বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি, বিওএর সহসভাপতি, সাবেক তারকা অ্যাথলেট হুইপ মাহবুব আরা বেগম গিনি গাইবান্ধা-২ এবং মহিলা ক্রীড়া সংস্থার সদস্য রুমানা আলী গাজীপুর-৩ আসনে আবারও আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন। 

এছাড়া উশু ফেডারেশনের সভাপতি ড. আবদুস সোবহান গোলাপ মাদারীপুর-৩, কুস্তি ফেডারেশনের সভাপতি শাজাহান খান মাদারীপুর-২, ক্যারম ফেডারেশনের সভাপতি এবং তথ্য, প্রযুক্তি ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক নাটোর-৩, রোলার স্কেটিং ফেডারেশনের সভাপতি আবুল কালাম আজাদ জামালপুর-৫ শুটিং স্পোর্ট ফেডারেশনের সাবেক সহসভাপতি ফজলে করিম চৌধুরী চট্টগ্রাম-৬, চট্টগ্রাম আবাহনী লিমিটেডের সভাপতি এম আবদুল লতিফ চট্টগ্রাম-১১, রাইজিং স্টার ক্লাবের সাধারণ সম্পাদক নোমান আল মাহমুদ চট্টগ্রাম-৮, আবাহনীর সাবেক পরিচালক আহসানুল ইসলাম টিটু টাঙ্গাইল-৬, বিসিবির কাউন্সিলর ও ক্রীড়া ব্যক্তিত্ব শামিম হক ফরিদপুর-৩ এবং বিসিবি ও বাফুফের কাউন্সিলর, এস রহমান স্মৃতি সংসদের সভাপতি নিজাম হাজারী ফেনী-২ আসনে নৌকা প্রতীক পেয়েছেন। 

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিচ্ছেন ব্রাভো

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments