প্রার্থী তালিকা ঘোষণা

জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে গতকাল রোববার আওয়ামী লীগ যে প্রার্থী তালিকা ঘোষণা করেছে, তাতে রয়েছে অনেক চমক। ঘোষিত ২৯৮ আসনে নতুন প্রার্থীর ছড়াছড়ি। বাদ পড়েছেন তিন প্রতিমন্ত্রীসহ ৭১ আসনের সংসদ সদস্য (এমপি)। কয়েকজন হেভিওয়েট নেতাসহ সাবেক এমপির অনেকের আসনই ফিরেছে। ১৪ দল ও মহাজোট শরিকদের আসনেও প্রার্থী দিয়েছে আওয়ামী লীগ। যদিও আসন সমঝোতার পর এসব আসন থেকে প্রার্থী সরিয়ে নেওয়ার আভাস রয়েছে।

সংসদ নির্বাচনে টানা চতুর্থবারের মতো জয়ী হওয়ার লক্ষ্য নিয়ে গতকাল বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে প্রার্থীর নাম আনুষ্ঠানিক ঘোষণা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

এর আগে বৃহস্পতি থেকে শনিবার পর্যন্ত আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের বৈঠকে দলের প্রার্থী চূড়ান্ত করা হয়। টানা তিন দিনের ওই বৈঠকে দলের মনোনয়নপ্রত্যাশীর চুলচেরা বিশ্লেষণের পরই ‘নৌকার মাঝি’ বেছে নেওয়া হয়। এর আগে ৩ হাজার ৩৬২টি দলীয় মনোনয়ন ফরম বিক্রি ও জমা পড়েছিল।   প্রার্থী তালিকা ঘোষণা

প্রার্থী তালিকায় কুষ্টিয়া-২ ও নারায়ণগঞ্জ-৫ আসন ফাঁকা রাখা হয়েছে। এ দুই আসনের প্রার্থীর নাম পরে ঘোষণা করা হবে বলে দলের তরফ থেকে জানানো হয়েছে। কুষ্টিয়া-২ আসনে বর্তমান এমপি ১৪ দলের শরিক জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু এবং নারায়ণগঞ্জ-৫ আসনে জাতীয় পার্টির এ কে এম সেলিম ওসমান। এ দুই আসন ফাঁকা রাখা হলেও জাসদসহ ১৪ দলের অন্য তিন শরিক দল ওয়ার্কার্স পার্টি, জাতীয় পার্টি-জেপি এবং তরীকত ফেডারেশনের অন্য সাত আসনে আওয়ামী লীগের প্রার্থী ঘোষণা করা হয়েছে। বাদ যায়নি মহাজোটের দুই শরিক জাতীয় পার্টির অন্য ২২টি এবং বিকল্পধারা বাংলাদেশের দখলে থাকা দুটি আসনও।

আওয়ামী লীগের প্রার্থী তালিকা বিশ্লেষণ করে দেখা গেছে, এবার মনোনয়নবঞ্চিত হয়েছেন দলটির বেশ কয়েকজন ভিআইপি প্রার্থী। আর জোট-মহাজোটের শরিক দল এবং দলীয় আসন মিলিয়ে নতুন প্রার্থীর সংখ্যা দাঁড়িয়েছে ১০৪। এর মধ্যে ৪৮ জন প্রথমবারের মতো এমপি পদে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন।

খুলনার ৬ আসনের নৌকার মাঝি 

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments