রাজধানীর সবচেয়ে বড় সমস্যা

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান বলেছেন, যানজট রাজধানীর সবচেয়ে বড় সমস্যা । এই ট্রাফিক জ্যাম কমানোর জন্য সরকার ব্যাপক ব্যবস্থা গ্রহণ করেছে। ট্রাফিকের কর্মব্যস্ততার মধ্যেও তারা অনেক সাহসিকতাপূর্ণ কাজ করছে। এজন্য তাদের ধন্যবাদ ও অভিবাদন। 

তিনি বলেন, ট্রাফিক পুলিশের মূল কাজ হলো যানজট নিয়ন্ত্রণ করা ও ভবিষ্যতে এ যানজট সহনীয় পর্যায়ে রাখার জন্য নিরলসভাবে কাজ করা।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগের অর্ধবার্ষিকী ট্রাফিক কনফারেন্স-২০২৩ (জানুয়ারি-জুন)-এ তিনি এ কথা বলেন। 

বৃহস্পতিবার ডিএমপি হেডকোয়ার্টার্সের কনফারেন্স রুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ডিএমপি কমিশনার। কনফারেন্সে ট্রাফিক পুলিশ সদস্যদের নানা দিকনির্দেশনা দেন তিনি। রাজধানীর সবচেয়ে বড় সমস্যা

ট্রাফিক বিভাগের পক্ষ থেকে চালানো বিভিন্ন কার্যক্রম, সচেতনতামূলক কর্মসূচি, ট্রাফিকের মামলার পরিসংখ্যানসহ বিভিন্ন পদক্ষেপ কনফারেন্সে উপস্থাপন করা হয়। 

এসব বিষয় তুলে ধরেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. মুনিবুর রহমান।

এ সময় ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) একেএম হাফিজ আক্তার, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) ড. খ. মহিদ উদ্দিন, অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস্, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট) মহা. আশরাফুজ্জামানসহ ট্রাফিক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা ও বিভিন্ন স্তরের মাঠপর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রাজধানীতে তীব্র যানজট দীর্ঘদিনের চিত্র। গত দুই বছর কিছুটা কম ছিল করোনা মহামারি, স্কুল–কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকার কারণে। যানজটের নগরী ঢাকা আবার তার নিজস্ব রূপে ফিরেছে। এ সমস্যা নিরসনে সরকার বিভিন্ন মেগা প্রকল্প হাতে নিলেও এর সমাধান কতটুকু হবে, তা প্রশ্ন রয়েই যায়।

নগর পরিকল্পনাবিদেরা মনে করেন, যানজটের প্রথম ও প্রধান সমস্যা ঢাকাকে ডিসেন্ট্রালাইজড না করা। এ ছাড়া দীর্ঘমেয়াদি কিছু পরিকল্পনা হাতে নিলে এ সমস্যা থেকে সমাধান পাওয়া সম্ভব। আধুনিক বসবাসযোগ্য স্বপ্নের নগরী ঢাকা বানাতে হলে কিছু পদক্ষেপ এখনই নিতে হবে।

আজ মাদারীপুর আসছেন প্রধানমন্ত্রী

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments