প্রত্যাশার চেয়ে অনেক ভালো নির্বাচন হয়েছে মনে করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। বলেছেন, নির্বাচনটা মোটামুটি সুনিয়ন্ত্রিত ছিল।
গ্রহণযোগ্য হয়েছে কি না, সেটা কমিশন নয়, জনগণ বলবে। এতটা আশা করেনি। প্রত্যাশার চেয়েও ভালো নির্বাচন হয়েছে।
আজ রোববার রাতে নির্বাচন ভবনে ফলাফল সংগ্রহ ও বুথ পরিদর্শনে এসে সাংবাদিকদের প্রশ্নে তিনি বলেন, ভোটে বিরোধিতা ছিল। দ্যাট ওয়াজ অ্যা বিগ চ্যালেঞ্জ। সেটাকে অতিক্রম করে ৪০ শতাংশ ভোট পড়েছে, সহিংসতা তেমন হয়নি, যেখানে কিছু কিছু অনিয়ম হয়েছে আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছি। এদিক থেকে নির্বাচন মোটামুটি সুনিয়ন্ত্রিত ছিল। প্রত্যাশার চেয়ে অনেক ভালো নির্বাচন হয়েছে। আমি এতটা প্রত্যাশা করিনি।
সিইসি বলেন, আমরা সেটিসফাইড কি সেটিসফাইড না সেটা বলছি না। শুধু বলছি কোনো সহিংসতা হয়নি, এ জন্য আমরা সেটিসফাইড। আল্লাহর রহমতে একজনও মারা যাননি। সহিংসতাও খুব একটা হয়নি। দ্যাট ইজ এ গুড নিউজ। প্রধান নির্বাচন কমিশনার
গ্রহণযোগ্যতার বিষয়ে তিনি বলেন, নির্বাচন কমিশনের কাজ হচ্ছে নির্বাচন আয়োজন করে ফলাফলটা জনগণকে অবহিত করা। গ্রহণযোগ্য হয়েছে কি হয়নি, এমন কোনো কর্তব্য নির্বাচন কমিশনের ওপর নেই। এটা পাবলিক বুঝবে গ্রহণযোগ্য হয়েছে কি না।
গ্রহণযোগ্যতার বিষয়ে তিনি বলেন, নির্বাচন কমিশনের কাজ হচ্ছে নির্বাচন আয়োজন করে ফলাফলটা জনগণকে অবহিত করা। নির্বাচনটা গ্রহণযোগ্য হয়েছে কি হয়নি, এই মর্মে কোনো কর্তব্য নির্বাচন কমিশনের ওপর নেই। এটা পাবলিক বুঝবে গ্রহণযোগ্য হয়েছে কি না।
আজ রোববার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত চলে ভোটগ্রহণ। বিক্ষিপ্ত কিছু ঘটনা ছাড়া সারা দেশে নির্বাচন মোটামুটি সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে। নির্বাচন হয়েছে ২৯৯ আসনে। ২৮টি রাজনৈতিক দল ও স্বতন্ত্র মিলে প্রার্থী ছিলেন ১৯৭১ জন। ভোট নেওয়া হয়েছে ব্যালট পেপারে।
