মন্ত্রিসভার শপথের জন্য প্রস্তুতি

১১ জানুয়ারি সন্ধ্যা ৭টায় বঙ্গভবনে নতুন মন্ত্রিসভার শপথের জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন। তবে শপথের জন্য নতুন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপ-মন্ত্রীদের তালিকা এখনো মন্ত্রিপরিষদ বিভাগে আসেনি বলে জানিয়েছেন তিনি।

৯ জানুয়ারি সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রিপরিষদ সচিব এ কথা বলেন।

তিনি বলেন, ‘৭ জানুয়ারি নির্বাচন হয়েছে। বুধবার (১০ জানুয়ারি) নির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেবেন। সেই পরিপ্রেক্ষিতে আমরা প্রস্তুতি নিচ্ছি। ১১ জানুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় শপথগ্রহণ অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতি নিচ্ছি আমরা।’

মাহবুব হোসেন বলেন, ঐতিহ্যগতভাবে শপথ অনুষ্ঠানটা বঙ্গভবনে হয়। এ বছরও বঙ্গভবনেই হবে।

প্রস্তুতির মধ্যে কি কি বিষয় রয়েছে-এ বিষয়ে তিনি বলেন, যেখানে শপথ হয়, সেখানকার একটা প্রস্তুতি রয়েছে। ইনভাইটেশনের একটি তালিকা করতে হয়, সেই তালিকা করছি। ইনভাইটেশন কার্ড করতে হয়, সেটি আমরা করছি। বঙ্গভবনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি। এটার জন্য কিছু কাগজপত্র তৈরি করতে হয়, সেটা করছি।

নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানের জন্য ১ হাজার ৩০০ থেকে ১ হাজার ৪০০ জনকে দাওয়াত দেওয়া হচ্ছে বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব। মন্ত্রিসভার শপথের জন্য প্রস্তুতি

যারা শপথ নেবেন তাদের তালিকা আপনাদের কাছে এসেছে কি না? যারা শপথ নেবেন তাদের আপনারা ফোন দিচ্ছেন কি না? নতুন মন্ত্রিসভার সদস্যদের বায়োডাটা আপনাদের কাছে এসেছে কি না? নতুন মন্ত্রিসভা কত সদস্য বিশিষ্ট হচ্ছে? এসব প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘প্রস্তুতির ওই অংশে আমরা এখনো কাজে যাইনি। যখন আমরা নির্দেশনা পাবো, তখনই কাজ শুরু করবো। আমি এখনো সেই নির্দেশনার অপেক্ষায় আছি।’

৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ হয়। বিএনপিবিহীন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ জয় পেয়েছে। ফলে টানা চারবারের মতো সরকার গঠন করতে যাচ্ছে আওয়ামী লীগ।

বঙ্গভবনে প্রথমে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর শপথ পড়াবেন। এরপর মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপ-মন্ত্রীদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি। শপথের পর মন্ত্রিপরিষদ বিভাগ থেকে দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন জারি করা হবে।

নতুন মন্ত্রিসভা শপথ নিলে তারাই হবে দেশের নতুন সরকার। শপথ নেওয়া পর্যন্ত আগের মন্ত্রিসভা বহাল থাকবে। নতুন মন্ত্রিসভা শপথ নিলে আগের মন্ত্রিসভা স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে।

শেখ হাসিনার অনন্য নজির 


0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments