রাজনীতিতে ইতিহাস গড়লেন

বিশ্ব রাজনীতিতে ইতিহাস গড়লেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। টানা চতুর্থবার এবং মোট পাঁচবার প্রধানমন্ত্রীর শপথ নিয়ে তিনি এ অনন্য নজির স্থাপন করলেন। 

বৃহস্পতিবার সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে টানা চতুর্থবারের মতো প্রধানমন্ত্রীর শপথ নেন শেখ হাসিনা। এর আগে ১৯৯৬ থেকে ২০০১ মেয়াদে তিনি প্রধানমন্ত্রী ছিলেন। বিশ্বে শেখ হাসিনা দীর্ঘ সময় ক্ষমতাসীন নারী সরকারপ্রধান। 

এরই মধ্যে তিনি চার মেয়াদে ২০ বছর সরকারপ্রধান হিসাবে দায়িত্ব পালন করেছেন। আগামী পাঁচ বছরের দায়িত্ব পালনের জন্য গতকাল শপথ নেন। 

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ় নেতৃত্বকে ‘হার্ড পাওয়ার’ হিসাবে বর্ণনা করেছে টাইম ম্যাগাজিন, বিবিসির ভাষায় সেটা ‘ওয়ান উইমেন শো’। মার্কিন সাময়িকী ফোর্বসের করা বিশ্বের প্রভাবশালী ১০০ নারীর তালিকায় ৪৬তম স্থানে নাম আসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার। ২০২২ সালে তার অবস্থান ছিল ৪২ নম্বরে। 

বিশ্বজুড়ে রাজনীতি, মানবসেবা, ব্যবসা-বাণিজ্য, গণমাধ্যম, অর্থনীতি ও প্রযুক্তি খাতে নেতৃস্থানীয় ভূমিকা পালন করে আসা প্রভাবশালী নারীদের মধ্য থেকে ১০০ জনকে বেছে নিয়ে গত মাসে এই তালিকা প্রকাশ করে ফোর্বস। ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত প্রথম দফায় প্রধানমন্ত্রীর পদে ছিলেন শেখ হাসিনা।

নিজের সুদীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি চার মেয়াদে ২০ বছর সরকারপ্রধান হিসাবে দায়িত্ব পালন করেছেন। গতকাল শুরু হলো পঞ্চম ধাপের যাত্রা। চলতি সপ্তাহে এক প্রতিবেদনে বার্তা সংস্থা রয়টার্স বলেছে, এক সময় গণতন্ত্র পুনরুদ্ধারের অগ্রসারির এই সৈনিক বিরোধীদের সঙ্গে যুগপৎভাবে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আন্দোলন করেছিলেন। রাজনীতিতে ইতিহাস গড়লেন

বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও পরিবারের সদস্যরা ১৯৭৫ সালের ১৫ আগস্ট নৃশংস হত্যাকাণ্ডের শিকার হন। সে সময় ইউরোপে অবস্থানের কারণে সৌভাগ্যক্রমে বেঁচে গিয়েছিলেন শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা সাহিত্যে স্নাতক শেখ হাসিনা রাজনীতিতে যুক্ত হন ছাত্রজীবনেই। ১৯৭৫ সালের নৃশংস হত্যাকাণ্ডের পর দিল্লিতে নির্বাসিত জীবন কাটিয়ে শেখ হাসিনা দেশে ফেরেন ১৯৮১ সালে। ওই বছরই তিনি আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন। 

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা সামরিক শাসক এরশাদের শাসনামলে ১৯৮৬ সালে প্রথম সংসদ-সদস্য নির্বাচিত হন। এরপর ১৯৯১, ১৯৯৬, ২০০১, ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনে সংসদ-সদস্য নির্বাচিত হন তিনি। সর্বশেষ ৭ জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে ৮ম বারের মতো সংসদ-সদস্য নির্বাচত হয়েছেন শেখ হাসিনা।

১৯৯৬ সালের ১২ জানুয়ারি অনুষ্ঠিত হয় সপ্তম জাতীয় সংসদ নির্বাচন। সেই নির্বাচনে প্রথমবার বিজয়ী হয়ে সরকার গঠন করে আওয়ামী লীগ। প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এরপর ২০০৮, ২০১৪, ২০১৮ ও সর্বশেষ এ বছর অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় অর্জন করে পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন শেখ হাসিনা।

স্মার্ট বাংলাদেশ গড়তে নতুন মন্ত্রিসভার যাত্রা


0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments