ধর্মীয় অনুভূতিতে আঘাত

চুয়াডাঙ্গার দামুড়হুদায় ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে টিকটক করার অভিযোগে এক কিশোরকে (১৭) আটক করেছে পুলিশ। রোববার (১৫ অক্টোবর) রাত ১০টার দিকে দামুড়হুদা উপজেলার গোবিন্দহুদা গ্রাম থেকে তাকে আটক করা হয়।

দামুড়হুদা মডেল থানা পুলিশের পরিদর্শক (ওসি) আলমগীর কবির ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয় ইউপি সদস্য মতিয়ার রহমান ঢাকা পোস্টকে বলেন, ইসলামী বক্তা ড. মিজানুর রহমান আজহারীর ছবির সঙ্গে পূজার নাচের একটি ভিডিও টিকটকে আপলোড করে গ্রামের এক কিশোর। বিষয়টি রোববার সকালে জানাজানি হলে গ্রামে উত্তেজনা সৃষ্টি হয়। সন্ধ্যার পর গ্রামের লোকজন একত্র হতে থাকেন। খবর পেয়ে দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোকসানা মিতা, জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) জাকিয়া সুলতানা, দামুড়হুদা মডেল থানার ওসি আলমগীর কবির, দামুড়হুদা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হযরত আলী ঘটনাস্থলে উপস্থিত হন। এসময় গ্রামবাসী অভিযুক্তকে বিচারের দাবি জানালে প্রশাসনের আশ্বাসে পরিস্থিতি স্বাভাবিক হয়।

দামুড়হুদা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হযরত আলী বলেন, একপাশে মিজানুর রহমান আজহারির ছবি ও আরেকপাশে পূজার নাচের দৃশ্য দিয়ে নিজের টিকটক আইডিতে একটি ভিডিও আপলোড দেয় গ্রামের এক কিশোর। এতে এলাকার ধর্মপ্রাণ মুসলমানদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। পরবর্তীতে গ্রামবাসী একত্র হতে শুরু করেন। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে ভেবে রাতেই ইউএনও, সহকারী পুলিশ সুপার, ওসিসহ আমরা ঘটনাস্থলে যায়। ধর্মীয় অনুভূতিতে আঘাত

পরে অভিযুক্তকে আইনের আওতায় এনে বিচারের আশ্বাস দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়। রাতেই পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্তকে আটক করেছে।

দামুড়হুদা থানার মডেল ইন্সপেক্টর (ওসি) আলমগীর কবির ঢাকা বলেন, টিক টক ভিডিওটি গ্রামে উত্তেজনা সৃষ্টি করেছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সন্দেহভাজন ব্যক্তিকে আটক করে।

কৃষিকাজের পাশাপাশি তারা উদ্যোক্তাও

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments