ঢাকা চেম্বার অব কমার্স

ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) এবং সৌদি আরবের রিয়াদ চেম্বার অব কমার্সের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য আলোচনা এবং বিটুবি সেশন অনুষ্ঠিত হয়েছে।

৩০ অক্টোবর রিয়াদ চেম্বার কার্যালয়ে ওই আলোচনা অনুষ্ঠিত হয়। ডিসিসিআই সভাপতি ব্যারিস্টার মো. সামীর সাত্তারের নেতৃত্বাধীন ৬১ সদস্য বিশিষ্ট বাণিজ্য প্রতিনিধি দলটি বাণিজ্য ও বিনিয়োগ সম্ভাবনা খুঁজে পেতে বর্তমানে সৌদি আরব সফর করছে।

বাণিজ্য আলোচনার উদ্বোধনী সেশনে রিয়াদ চেম্বার অব কমার্সের ভাইস চেয়ারম্যান নাইফ আব্দুল্লাহ্ আল রাজিহ বলেন, সাম্প্রতিক সময়ে ব্যবসা বাণিজ্য ও অর্থনৈতিক উন্নয়নে বাংলাদেশ উল্লেখযোগ্য অগ্রগতি সাধন করেছে।

তিনি আরও বলেন, অর্থনীতিকে আরও গতিশীল করতে এবং সম্পদের বহুমুখীকরণে দু’দেশের ব্যবসায়ীদের একযোগে কাজ করার অনেক সুযোগ রয়েছে।

তিনি আশা প্রকাশ করেন, আগামীতে সৌদি আরবের সম্ভাবনাময় বিনিয়োগ খাতগুলোতে বাংলাদেশের উদ্যোক্তারা আরও বেশি হারে বিনিয়োগে এগিয়ে আসবেন। কেননা, মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে সৌদির বাজার বাংলাদেশের ব্যবসায়ীদের জন্য অত্যন্ত আকর্ষণীয়। উভয় দেশের মধ্যে যৌথ স্বার্থসংশ্লিষ্ট খাতগুলোতে অগ্রাধিকার ভিত্তিতে বাণিজ্য ও বিনিয়োগে এগিয়ে আসার জন্য আহ্বান জানান রিয়াদ চেম্বারের ভাইস চেয়ারম্যান।

অনুষ্ঠানে ঢাকা চেম্বারের সভাপতি ব্যারিস্টার মো. সামীর সাত্তার বলেন, বাংলাদেশে উৎপাদিত পণ্য সৌদি আরবের বাজারে ব্যবহারের চাহিদা আমাদের সত্যিই গর্বিত করে। বিগত কয়েক দশকে বাংলাদেশ অর্থনৈতিক অগ্রগতির ধারাবাহিকতা অব্যাহত রাখার মাধ্যমে এক্ষেত্রে নিজের সক্ষমতা তুলে ধরেছে। বাংলাদেশ যেহেতু ২০২৬ সালে মধ্যম আয়ের দেশে উন্নীত হচ্ছে, তাই আমাদের পণ্য বহুমুখীকরণের পাশাপাশি বাজার সম্প্রসারণের ওপর আরও বেশি হারে মনোনিবেশ করতে হবে। ঢাকা চেম্বার অব কমার্স

ডিসিসিআই সভাপতি বলেন, গত অর্থবছরের দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ ছিল ২ বিলিয়ন মার্কিন ডলার, তবে এটাকে আরও উন্নীতকরণের যথেষ্ট সম্ভাবনা রয়েছে। ঢাকা চেম্বারের প্রতিনিধিদলে তথ্যপ্রযুক্তি, কৃষি, অবকাঠামো, নির্মাণ, জ্বালানি ও বিদ্যুৎ, পর্যটন, শিক্ষা, স্বাস্থ্য প্রভৃতি খাতের উদ্যোক্তারা রয়েছেন, যারা সৌদি আরবে বিনিয়োগ ও ব্যবসায়িক কার্যক্রম সম্প্রসারণে অত্যন্ত আগ্রহী।

প্রথম প্রান্তিকে এলসি খোলার হার ১৮ শতাংশের বেশি কমেছে।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments