রাজধানীতে অল্প সময়ের

বিএনপি ও সমমনা দলগুলোর ৪৮ ঘণ্টার অবরোধের মধ্যে রাজধানীতে অল্প সময়ের ব্যবধানে চারটি বাসে আগুন দেয়া হয়েছে।

প্রথমে আজ বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পুরান ঢাকার তাঁতীবাজারে একটি বাসে আগুন দেয়া হয়। পরে বনানী এলাকায় আরেকটি বাসে আগুন দেয়া হয়। এছাড়া রাজধানীর ডেমরা এলাকায় রাইদা পরিবহনের একটি বাসেও আগুন দেয়া হয়েছে। এরপর রাত ৯টা ২৫ মিনিটে ঝিগাতলায় দেয়া হয় অন্য একটি বাসে আগুন। এসব ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কন্ট্রোল রুমের স্টেশন কর্মকর্তা (গণমাধ্যম) তানহা বিন জসিম জানান, সন্ধ্যা ৭টা ৩৩ মিনিটের দিকে সদরঘাট ফায়ার স্টেশনের দু’টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। রাজধানীতে অল্প সময়ের

ফায়ার সার্ভিস আরো জানায়, রাত ৮টার দিকে বনানীতে কাকলী পুলিশ ফাঁড়ির সামনে একটি মিনিবাসে আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে কুর্মিটোলা ফায়ার সার্ভিস স্টেশনের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাকিবুল হাসান বলেন, আজ রাত ৯টা ২৫ মিনিটের দিকে ঝিগাতলা বাসস্ট্যান্ডে একটি বাসে আগুন লাগার সংবাদ আসে। সংবাদ পাওয়ার পর ঘটনাস্থলে আমাদের দু’টি ইউনিট রওনা হয়েছে। এ ঘটনায় কেউ হতাহত হয়েছে কিনা প্রাথমিকভাবে তা জানা যায়নি।

গত ৬ নভেম্বর বিএনপি, জামায়াতসহ সমমনা দলগুলো বুধবার থেকে সারাদেশে ৪৮ ঘণ্টার সড়ক-রেল-নৌপথ অবরোধের ঘোষণা দেয়

আকাশ পরিবহনের বাসটির সহকারী মো. নয়ন গণমাধ্যমকর্মীদের বলেন, গাজীপুর থেকে বংশাল মোড় পাড় হলে হঠাৎ যাত্রীরা আগুন আগুন বলে তাড়াহুড়ো করে বাস থেকে নামতে শুরু করে। তাঁতীবাজার মোড়ে পৌঁছালে বাসে পুরোপুরি আগুন ছড়িয়ে পড়ে।

ঢাকা মহানগর পুলিশের লালবাগ জোনের উপকমিশনার (ডিসি) জাফর হোসেন বলেন, বাসটির পেছনের অংশে আগুন লাগানো হয়েছে। ঘটনাস্থল থেকে আল-আমিন নামে একজন ব্যক্তিকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়েছে। তিনি বলেন, ‘আটক ব্যক্তির মুঠোফোন চেক করে বিএনপির সঙ্গে সংশ্লিষ্টতা পেয়েছি। আমরা তাঁকে জিজ্ঞাসাবাদ করছি।

চোরাই গার্মেন্টস পণ্যসহ গ্রেফতার ৪

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments