খুলনায় আওয়ামী লীগের মহাসমাবেশে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১৩ নভেম্বর বিকেল ৩টা ১৬ মিনিটে তিনি সাকিট হাউস মাঠে আয়োজিত আওয়ামী লীগের বিভাগীয় সমাবেশে উপস্থিত হন। এরপর সেখানে তিনি ২৯টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
এর আগে দুপুর ১২টা ৫০ মিনিটে হেলিকপ্টারে খুলনা জেলা স্টেডিয়ামে অবতরণ করেন প্রধানমন্ত্রী। এরপর দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত সার্কিট হাউসে বিভাগীয় পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী। এরপর হাউস মাঠে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। তিনি আওয়ামী লীগের বিভাগীয় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন। মহাসমাবেশে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী
এদিকে সোমবার (১৩ নভেম্বর) বেলা ১১টা ৫০ মিনিটে মহাসমাবেশ শুরু হয়। সমাবেশে দিচ্ছেন স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতারা। সমাবেশে সভাপতিত্ব করছেন খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও কেসিসি মেয়র তালুকদার আব্দুল খালেক।
মহাসমাবেশে যোগ দিতে সকাল থেকে খুলনাসহ বিভিন্ন জেলা থেকে নেতাকর্মীরা মিছিলসহ সার্কিট হাউস মাঠে জড়ো হন। এখনো বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীদের মিছিল আসছে।
খুলনায় আওয়ামী লীগের বিভাগীয় সমাবেশে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় ২৪টি উন্নয়ন প্রকল্প উদ্ধোধন করেন এবং জনসভায় উপস্থিত জনসমুদ্রকে হাত নেড়ে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী।
সোমবার (১৩ নভেম্বর) সোয়া তিনটায় সমাবেশে যোগ দেন তিনি। দুপুর ১২টায় পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠের মাধ্যমে এ সমাবেশের আনুষ্ঠানিকতা শুরু হয়।
এরপর দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত সার্কিট হাউজে বিভাগীয় পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করেন তিনি। বেলা পৌনে ৩টায় সার্কিট হাউজ মাঠে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এরপর যোগ দেবেন আওয়ামী লীগ আয়োজিত খুলনা বিভাগীয় জনসভায়।
