বিএনপি ও জামায়াতের ডাকা

বিএনপি ও জামায়াতের ডাকা ৪৮ ঘণ্টার অবরোধকালে রেল, সড়ক ও নৌপথে যোগাযোগ নির্বিঘ্ন রাখতে অপারেশন সুরক্ষিত যাতায়াত শুরু করছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। এ লক্ষ্যে সারা দেশে ৬৫ হাজার আনসার সদস্য মোতায়েন করা হচ্ছে।

৪ নভেম্বর রাতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপ-পরিচালক (প্রকল্প ও প্রশিক্ষণ) জাহিদুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেছেন, সারা দেশে ৬৫ হাজার আনসার ও ভিডিপি সদস্য মোতায়েন করা হচ্ছে। রবিবার (৫ নভেম্বর) ও সোমবার (৬ নভেম্বর) রেল স্টেশন, বাস স্ট্যান্ড, লঞ্চ ঘাট, সরকারি-বেসরকারি গুরুত্বপূর্ণ স্থাপনা এবং জনগুরুত্বপূর্ণ স্থানে মোতায়েন থেকে নিরাপত্তারক্ষার দায়িত্ব পালন করবেন আনসার সদস্যরা।

জানা গেছে, সরকারি ও বেসরকারি ৫ হাজার ২৯৬টি প্রতিষ্ঠানের নিরাপত্তায় নিয়োজিত ৫৫ হাজার অঙ্গীভূত আনসার সদস্য এসব প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করা ছাড়াও আশপাশের এলাকায় দায়িত্ব পালন করবেন। এ সময় কোনো ধরনের নাশকতা কিংবা সহিংসতা হলে, সে বিষয়েও তারা ব্যবস্থা নিতে পারবে। যানবাহনে অগ্নিসংযোগ, সংঘর্ষসহ যেকোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি যেন তৈরি না হয়, সে বিষয়ে সতর্ক থাকবেন আনসার সদস্যরা।

দেশে সড়ক, রেল ও নৌ পথে যোগাযোগ ব্যবস্থা নির্বিঘ্ন রাখতে ৬৫ হাজার আনসার ও ডিডিপি সদস্য মোতায়েন করা হচ্ছে।

রোববার (৫ নভেম্বর) সকাল ছয়টা থেকে থেকে সোমবার ছয়টা পর্যন্ত দুই দিন বাহিনীর সদস্যরা রেল স্টেশন, বাসস্ট্যান্ড, লঞ্চঘাট, সরকারি-বেসরকারি গুরুত্বপূর্ণ স্থাপনা এবং জনগুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা রক্ষার দায়িত্ব পালন করবে।  বিএনপি ও জামায়াতের ডাকা

শনিবার রাতে এ তথ্য জানান বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপপরিচালক (প্রকল্প- প্রশিক্ষণ) মো. জাহিদুল ইসলাম। 

তিনি জানান, রেললাইন রক্ষায় সারাদেশে এক হাজার ৪৭৬টি পয়েন্টে ১০ হাজার আনসার-ভিডিপি সদস্য মোতায়েন করা হচ্ছে। এছাড়া বিভিন্ন সরকারি ও বেসরকারি পাঁচ হাজার ২৯৬টি প্রতিষ্ঠানের নিরাপত্তায় নিয়োজিত ৫৫ হাজার অঙ্গীভূত আনসার নিজেদের দায়িত্বপূর্ণ প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করা ছাড়াও আশপাশের এলাকায় দায়িত্ব পালন করবেন।

রাজধানীতে জামায়াতের বিক্ষোভ

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments