জাতীয় পার্টিকে ছেড়ে দেওয়া

ময়মনসিংহ-৫ আসনে জাতীয় পার্টিকে ছেড়ে দেওয়া আসনে লাঙ্গলের ভোট চাইলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালিদ এমপি। আজ শনিবার সন্ধ্যায় স্থানীয় সরকারি আরকে হাই স্কুলের খেলার মাঠে লাঙ্গলের জনসভায় তিনি ভোট চান। 

তিনি তার বক্তব্যে বলেন, লাঙ্গলই নৌকা আর নৌকাই লাঙ্গল। দেশের উন্নয়নের স্বার্থে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে তিনি লাঙ্গলে ভোট দেওয়ার আহ্বান জানান। এ সময় তিনি স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করায় সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল হাই আকন্দের কড়া সমালোচনা করেন। 

জাতীয় পার্টির লাঙ্গলের নির্বাচনী বিশাল জনসভায় সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালিদ এমপি’র সভাপতিত্বে বক্তব্য দেন, ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক এমএ কদ্দুছ, জাতীয় পাটির মনোনীত প্রার্থী সালাহউদ্দিন আহমেদ মুক্তি, ময়মনসিংহ জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান, মুক্তাগাছা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র বিল্লাল হোসেন সরকার, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরব আলী, জেলা পরিষদের সদস্য মাহবুবুল আলম মনি, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সুলতান উদ্দিন খান প্রমুখ।  জাতীয় পার্টিকে ছেড়ে দেওয়া

ময়মনসিংহ-৫ মুক্তাগাছা আসনে সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালিদ এমপিকে বাদ দিয়ে আওয়ামী লীগের মনোনয়ন দেওয়া হয় সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই আকন্দকে। আওয়ামী লীগের সঙ্গে সমঝোতায় এ আসনটি ছেড়ে দেওয়া হয় জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদ মুক্তিকে। তার পক্ষে সংস্কৃতি প্রতিমন্ত্রীসহ উপজেলা আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মাঠে নেমেছেন।

ভোট দিতে যেতে হবে অন্য এলাকায়, সরিয়ে নেওয়া হয়েছে কেন্দ্র

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments